31 C
Kolkata
Sunday, October 4, 2026
spot_img

জ্ঞানেশ-হঠাও আন্দোলনে এবার থলপতির এন্ট্রি! ইন্ডি জোটের বৈঠকে সরকারিভাবে সামিল TVK!

চেন্নাই: পর্দায় তাঁর এন্ট্রি মানেই হাততালি, এবার জ্ঞানেশ-হঠাও (Gyanesh Kumar) কর্মযজ্ঞে ইন্ডি জোটের মঞ্চেও এন্ট্রি নিলেন ‘থলপতি’ বিজয়! চেন্নাইয়ে ইন্ডি জোটের বৈঠকে সরকারিভাবে সামিল হল TVK। আর থলপতির এই এন্ট্রিতে আরও শক্তিশালী হল ইন্ডিয়া জোট (INDIA Alliance), বলে দাবী একাংশের।

বস্তুত, শনিবার চেন্নাইয়ে ইন্ডি জোটের বৈঠকে হাজির হন TVK-র শীর্ষ নেতারা। সেখানেই জোটের সঙ্গে দলটির রাজনৈতিক সমন্বয়ের বিষয়টি সামনে আসে। আর প্রথম বড় ইস্যুতেই একসঙ্গে লড়াই, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে বিরোধীদের আন্দোলন।

অর্থাৎ, এবার শুধু দিল্লির বিরোধী নেতারা নন, দক্ষিণের মেগাস্টার-রাজনীতিক বিজয়ের দলও সেই আন্দোলনের অংশ হতে চলেছে। এক ফ্রেমে ভাবুন, একদিকে ইন্ডি জোটের পুরনো মুখেরা, অন্যদিকে সদ্য মুখ্যমন্ত্রী হওয়া বিজয়ের TVK!

রাজনীতির এই ‘মাল্টিস্টারার’ ছবিতে অবশ্য কয়েকটি চরিত্র এখনও বাইরে। ৩০ সেপ্টেম্বরের দিল্লির বৈঠকে ছিল না AAP এবং DMK। কংগ্রেসের সঙ্গে দুই দলেরই নিজস্ব রাজ্য রাজনীতিতে সরাসরি সংঘাত রয়েছে। ফলে বিরোধী শিবিরকে আরও বড় করার যে চেষ্টা শুরু হয়েছিল, সেখানে বিজয়ের TVK-র প্রবেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

৩০ সেপ্টেম্বরের বৈঠকেই ঠিক হয়েছিল, জোটের বাইরে থাকা বিরোধী দলগুলিকেও আগামী দিনের কর্মসূচিতে পাশে আনার চেষ্টা করা হবে। সূত্রের খবর, নবীন পট্টনায়েক, অরবিন্দ কেজরিওয়ালদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা হয়েছিল। কিন্তু সাড়া মেলেনি।

কিন্তু থলপতি এলেন! এবার কংগ্রেস সূত্রের দাবি, আগামী ৬ অক্টোবর জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) অপসারণের দাবিতে ইন্ডি জোটের যে নির্বাচন কমিশন অভিযান রয়েছে, তাতেও TVK নেতারা অংশ নেবেন। তামিলনাড়ুর বিভিন্ন জেলাতেও TVK, কংগ্রেস ও বামেদের যৌথ কর্মসূচির পরিকল্পনা রয়েছে।

যদিও সবচেয়ে বড় প্রশ্ন, মুখ্যমন্ত্রী বিজয় নিজে কি রাস্তায় নামবেন? এখনও তাঁর তরফে সরাসরি কোনও কর্মসূচি ঘোষণা হয়নি। তবু বার্তা স্পষ্ট, ইন্ডি জোটের দরজা এবার দক্ষিণের নতুন রাজনৈতিক শক্তির জন্যও খুলছে। দক্ষিণী সিনেমায় যেমন হিরোর এন্ট্রির পর গল্পের গতি বদলে যায়, এখানেও প্রশ্ন একটাই, থলপতির এন্ট্রিতে ইন্ডি জোট কি এবার আরও বড় রাজনৈতিক ‘মাল্টিস্টারার’ হতে চলেছে?

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন