30.4 C
Kolkata
Thursday, October 1, 2026
spot_img

হাতছাড়া হয়েছে অন্নপূর্ণা যোজনা? চিন্তা নেই! বাড়ির কাছেই ফের সুযোগ, কীভাবে পাবেন সুবিধা?

কলকাতা: অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna) সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারেননি? কিংবা সরকারি প্রকল্পের ফর্ম-ফরমাশের ঝক্কিতে এতদিন পিছিয়ে গিয়েছেন? এবার সেই সুযোগ ফের সামনে। পুজোর আবহের মধ্যেই সাধারণ মানুষের জন্য বিশেষ উদ্যোগ, ‘সেবা সেতু অভিযান’। আগামী ২ অক্টোবর থেকে টানা তিন দিন কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন এলাকায় বসছে বিশেষ জনকল্যাণ শিবির।

শুধু অন্নপূর্ণা (Annapurna Yojna) নয়, একাধিক সরকারি প্রকল্পের সুবিধা একই জায়গা থেকে পাওয়ার সুযোগ থাকছে এই শিবিরে। জানা গিয়েছে, অন্নপূর্ণা যোজনা, প্রধানমন্ত্রী আবাস যোজনা, শিক্ষাশ্রী, জয় জোহার, PM-Kisan, কিষান ক্রেডিট কার্ড, PM-SVANidhi-সহ মোট ২০টি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে। ফলে আগে আবেদন করার সুযোগ না পাওয়া বা কোনও কারণে আবেদন করতে না-পারা মানুষজন নতুন করে যোগাযোগ করতে পারবেন।

কোথায়, কখন এই পরিষেবা মিলবে?

আগামী ২ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে ‘সেবা সেতু অভিযান’। কলকাতার ১৬টি বরো এবং রাজ্যের সমস্ত ব্লকে এই বিশেষ শিবির আয়োজন করা হচ্ছে। কলকাতায় প্রতি দু’টি ওয়ার্ড পিছু একটি করে সহায়তা শিবির করার পরিকল্পনা রয়েছে।

শিবিরে শুধু ফর্ম দেওয়া হবে না। বিভিন্ন প্রকল্পের বিষয়ে সাহায্য করার জন্য উপস্থিত থাকবেন সরকারি আধিকারিকরা। আবেদন কীভাবে করতে হবে, প্রয়োজনীয় নথি কী, ফর্ম কীভাবে পূরণ করতে হবে, এসব বিষয়ে সাহায্য মিলবে। পাশাপাশি একাধিক ব্যাঙ্কের কাউন্টারও খোলা হতে পারে বলে জানা গিয়েছে।

ফলে এতদিন যে সরকারি প্রকল্পের সুবিধা হাতছাড়া হয়ে গিয়েছিল, তা নিয়ে আর দুশ্চিন্তা না করে এই তিন দিনের শিবিরে যোগাযোগ করতে পারেন সাধারণ মানুষ। বিশেষ করে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojna) ফর্ম ঘিরে ভিড় বাড়তে পারে বলে প্রশাসনের তরফেও নজর রাখা হচ্ছে।

মানুষের ভিড় সামলাতে শিবিরগুলিতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থাও করা হচ্ছে। কলকাতার ক্ষেত্রে প্রতিটি শিবিরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য লালবাজারকে অনুরোধ করা হয়েছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন