33.3 C
Kolkata
Wednesday, September 30, 2026
spot_img

ভোটের আগেই কি ফের জেলে যেতে হবে মিলনকে? সুপ্রিম কোর্টে গেল রাজ্য

Aaj India Desk, কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigram By-Election) কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan) অন্তর্বর্তী জামিনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) দেওয়া জামিনের নির্দেশের বিরুদ্ধেই শীর্ষ আদালতে মামলা করেছে রাজ্য। আগামী ৫ অক্টোবর, সোমবার এই মামলার শুনানি হতে পারে।

রাজ্যের হয়ে সুপ্রিম কোর্টে বিষয়টি তোলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চে তিনি দ্রুত শুনানির আবেদন জানান। তবে আগামীকালই মামলাটি শোনার সেই আবেদন গ্রহণ করেনি প্রধান বিচারপতির বেঞ্চ। তুষার মেহতার যুক্তি ছিল, ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তাই ৫ অক্টোবর শুনানি হলে রাজ্য সরকারের আবেদনের উদ্দেশ্য কার্যত পূরণ হবে না। এই যুক্তি দেখিয়ে জরুরি শুনানির আবেদন করা হলেও তাতে সায় দেয়নি শীর্ষ আদালত।

এর আগে বুধবার মিলন প্রধানকে ছ’টি মামলায় অন্তর্বর্তী জামিন দেয় কলকাতা হাইকোর্ট। তবে ভোট শেষ হওয়ার পর তাঁকে পুলিশের কাছে আত্মসমর্পণ করতে হবে বলে স্পষ্ট করে দেয় আদালত। আগামী ২১ অক্টোবর তাঁকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

হাইকোর্টের জামিনের নির্দেশ পাওয়ার পরেও বুধবার হলদিয়া জেল থেকে বেরোতে পারেননি মিলন প্রধান। কাঁথি আদালতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর আজ তাঁর জেল থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কংগ্রেসের প্রার্থী হিসেবে মিলন প্রধানের নাম ঘোষণার পরই পুরনো গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে খুন-সহ একাধিক মামলা রয়েছে। এদিকে নন্দীগ্রাম উপনির্বাচনে মিলন প্রধানকে সমর্থনের কথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন