34.8 C
Kolkata
Tuesday, September 29, 2026
spot_img

ভোটের আগেই বড় স্বস্তি! জেলমুক্ত মিলন প্রধান, এবার নন্দীগ্রামে প্রচার?

কলকাতা: নন্দীগ্রাম উপনির্বাচনের (Nandigam Bypoll) আগে বড় আইনি স্বস্তি কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের (Milan Pradhan)। কলকাতা হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। ফলে জেল থেকে বেরিয়ে ৬ অক্টোবরের নন্দীগ্রাম উপনির্বাচনে (Nandigram Bypoll) লড়াই এবং প্রচারে অংশ নেওয়ার সুযোগ তৈরি হল তাঁর সামনে।

তবে এই জামিন স্থায়ী নয়। আদালতের নির্দেশ অনুযায়ী, প্রায় তিন সপ্তাহের জন্য অন্তর্বর্তী জামিন মিলেছে এবং ২১ অক্টোবর ফের মামলাটি আদালতে উঠবে। একাধিক শর্তের ভিত্তিতেই এই অন্তর্বর্তী স্বস্তি দেওয়া হয়েছে।

মিলন প্রধানের (Milan Pradhan) বিরুদ্ধে যে মামলাগুলি রয়েছে, তার বেশ কয়েকটির সূত্র ২০০৭ সালের নন্দীগ্রাম আন্দোলনের সময়কার ঘটনা। পুলিশি নথি অনুযায়ী, সেই সময়ের ঘটনায় খুন, খুনের চেষ্টা, বেআইনি জমায়েত-সহ একাধিক অভিযোগে মামলা হয়েছিল। দীর্ঘদিন পর সেই পুরনো মামলাগুলিতে গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে গত ১৮ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করা হয়।

এরপর থেকেই ভোটের আগে প্রার্থীকে গ্রেফতার করা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়। কংগ্রেসের তরফে গ্রেফতারের সময় নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। অন্যদিকে রাজ্যের বক্তব্য ছিল, পুরনো মামলায় জারি থাকা আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই পদক্ষেপ করা হয়েছে।

এর আগে হাই কোর্টের অন্য একটি বেঞ্চ মিলন প্রধানের (Milan Pradhan) বিরুদ্ধে একটি ২০০৭ সালের মামলায় দেওয়া সুরক্ষা খারিজ করে তাঁকে নিয়মিত জামিনের জন্য উপযুক্ত আদালতে যাওয়ার নির্দেশ দিয়েছিল। এরপরই অন্তর্বর্তী জামিনের আবেদন নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সামনে শুনানি হয়।

সেই শুনানিতে আদালত তাঁর নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করে অন্তর্বর্তী জামিনের পথ খুলে দেয়। এবার জেলমুক্ত হয়ে প্রচারে নামতে পারবেন মিলন প্রধান। নন্দীগ্রামের ভোটের (Nandigram Bypoll) ময়দানে তাঁর উপস্থিতি ঘিরে তাই নতুন করে নজর পড়েছে।

৬ অক্টোবর ভোট, ৯ অক্টোবর ফল। তার আগে আদালতের এই নির্দেশে নন্দীগ্রামের নির্বাচনী লড়াই পেল নতুন আইনি মোড়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন