29.4 C
Kolkata
Monday, September 28, 2026
spot_img

তালিকায় উঠতে পারে রাজ্যের ২২ লক্ষ ভোটারের নাম? সুপ্রিম কোর্টে SIR মামলায় বড় মোড়!

কলকাতা: নাম উঠবে তো? SIR-এর পর ভোটার তালিকা থেকে বাদ পড়া ২২ লক্ষেরও বেশি মানুষের এখনও একটাই প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর খুঁজতেই ফের নজর সুপ্রিম কোর্টের দিকে। পশ্চিমবঙ্গের SIR সংক্রান্ত মামলায় নতুন আবেদনও আগামী ৫ অক্টোবরের শুনানির সঙ্গে যুক্ত করেছে দেশের শীর্ষ আদালত। তবে ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরের উপনির্বাচনের আগে শুনানি এগিয়ে আনার আবেদন খারিজ করেছে আদালত।

আর এই মামলার সবচেয়ে বড় প্রশ্ন এখন একটাই, যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের নাম কি ফের উঠবে? নির্বাচন কমিশনের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, SIR-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে মোট প্রায় ৩৮.৩১ লক্ষ আবেদন জমা পড়েছে। এর মধ্যে ২২,২১,১১৮টি আবেদন করেছেন এমন ভোটাররা, যাঁদের নাম তালিকা থেকে বাদ পড়েছিল এবং তাঁরা নাম পুনরায় অন্তর্ভুক্তির আবেদন করেছেন। আরও প্রায় ১৬.১০ লক্ষ আবেদন করা হয়েছে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিরুদ্ধে।

কিন্তু এখানেই তৈরি হয়েছে নতুন উদ্বেগ। এত বিপুল সংখ্যক আবেদনের মধ্যে এখনও মাত্র ১.২৬ লক্ষের মতো মামলা নিষ্পত্তি হয়েছে বলে কমিশন জানিয়েছে। ফলে ৩৭ লক্ষেরও বেশি আবেদন এখনও ঝুলে রয়েছে।

অন্যদিকে, ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। সেই দুই কেন্দ্রের বাদ পড়া ভোটারদের আবেদনের বিষয়টি সামনে এনে দ্রুত শুনানির আর্জি জানানো হয়েছিল। কিন্তু প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানির দিন এগিয়ে আনেনি; মামলা ৫ অক্টোবরই তালিকাভুক্ত থাকবে।

তাই এখন লাখ লাখ মানুষের চোখ আদালতের দিকে। SIR-এর ধাক্কায় যে নাম ভোটার তালিকা থেকে হারিয়ে গিয়েছিল, আইনি লড়াই শেষে সেই নাম কি আবার ফিরবে? ৫ অক্টোবরের শুনানিতে এই প্রশ্নের উত্তর নিয়ে কী বার্তা আসে, সেদিকেই নজর পশ্চিমবঙ্গের ভোটারদের।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন