26.4 C
Kolkata
Thursday, September 24, 2026
spot_img

বন্দুক দেখিয়ে মামলা প্রত্যাহারের চাপ! আর জি কর মামলায় পুলিশের বিরুদ্ধে ফুঁসে উঠলেন অভয়ার বাবা!

Aaj India Desk, কলকাতা : আর জি কর (RG Kar Case) হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় এবার পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল অভয়ার পরিবার। ভয় দেখিয়ে মামলা প্রত্যাহারের হুমকি দেওয়ার অভিযোগ করেন তাঁরা। শুধু তাই নয়, অভয়ার বাবাকে টাকার বিনিময়েও মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়েছিল এবং একটি ঘরে নিয়ে গিয়ে তাঁর মাথায় বন্দুক ঠেকানো হয়েছিল বলেও কলকাতা হাই কোর্টে দাবি করেছেন অভয়ার মা রত্না দেবনাথ। বৃহস্পতিবার আর জি কর মামলায় ফের আদালতে রিপোর্ট জমা দেয় সিবিআই। সেই শুনানিতেই পরিবারের তরফে এই অভিযোগগুলি সামনে আসে।

রত্না দেবনাথের দাবি, ঘটনার (RG Kar Case) দিন তাঁরা প্রায় দু’ঘণ্টা টালা থানায় বসেছিলেন। সেই সময় মেয়ের দ্বিতীয়বার ময়নাতদন্তের ব্যবস্থা করার চেষ্টা চলছিল বলে জানান তিনি। পরিবারের অভিযোগ, সেই পরিস্থিতির মধ্যেই অভয়ার দেহকে ‘গ্রিন করিডর’ করে দ্রুত নিয়ে যাওয়া হয়। পরে বাড়ির সামনে দেহটি ফেলে রেখে যাওয়া হয়েছিল বলেও দাবি করেন অভয়ার মা।

অভয়ার মায়ের বক্তব্য অনুযায়ী, নির্মল ঘোষ, সঞ্জীব মুখোপাধ্যায় এবং সোমনাথ দে তাঁদের বাড়িতে এসেছিলেন। সেই সময় তৎকালীন ডিসি নর্থও উপস্থিত ছিলেন বলে দাবি পরিবারের। রত্না দেবনাথের অভিযোগ, তৎকালীন ডিসি নর্থ চলে যাওয়ার পরেও আত্মীয়দের উপস্থিতিতে অভয়ার বাবার উপর মামলা প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হয়।

সিবিআইয়ের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন অভয়ার মা। তাঁর অভিযোগ, শুরু থেকেই তাঁরা এই বিষয়গুলি তদন্তকারী সংস্থাকে জানিয়েছিলেন। কিন্তু সিবিআই সেই অভিযোগ শুনতে চায়নি। (RG Kar Case)

আর জি কর মামলা নিয়ে বৃহস্পতিবার কলকাতা হাই কোর্টে ফের রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। সেই শুনানির মধ্যেই অভয়ার পরিবারের তরফে পুলিশি ভূমিকা এবং তদন্তের প্রাথমিক পর্যায় নিয়ে একাধিক অভিযোগ সামনে আসে। ফলে মামলার তদন্তে পরিবারের তোলা এই অভিযোগগুলি কীভাবে বিবেচিত হবে, এবং সেগুলি নিয়ে তদন্তকারী সংস্থা পরবর্তীতে কোনো কার্যকরী পদক্ষেপ নেয় কিনা এখন সেদিকেই নজর থাকবে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন