মুম্বই: দীর্ঘদিন লাইমলাইট থেকে দূরে থাকার পর ফের চর্চায় ‘রাজা বাবু’! তবে নতুন ছবি বা কমব্যাকের জন্য নয়! বলিউডে এবার অভিনেতা গোবিন্দাকে (Govinda) ঘিরে শুরু হয়েছে ব্যক্তিগত জীবনের জোর গুঞ্জন। অভিনেত্রী কোমল রানি স্বর্ণকার–এর সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে বিনোদন মহল, সর্বত্রই চলছে জল্পনা। লালবাগচা রাজার দর্শনে দু’জনকে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও জোরালো হয়েছে। যদিও এই সম্পর্কের বিষয়ে গোবিন্দা (Govinda) বা কোমল কেউই এখনও প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি।
এই আবহেই ফের ভাইরাল হয়েছে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা (Sunita Ahuja)–র একটি পুরনো সাক্ষাৎকার। একটি চ্যাট শোয়ের র্যাপিড-ফায়ার পর্বে তাঁকে মজার ছলে জিজ্ঞেস করা হয়েছিল, শাহরুখ খান, শাহিদ কাপুর ও হর্ষবর্ধন রানের মধ্যে একজনকে ‘ওয়ান নাইট স্ট্যান্ড’-এর জন্য বেছে নিতে হলে কাকে বাছবেন?
কোনও দ্বিধা না করেই সুনীতার (Sunita Ahuja) উত্তর ছিল, “শাহরুখ খান।” শুধু তাই নয়, তিনি হেসে যোগ করেছিলেন, “আপনি যাই জিজ্ঞাসা করুন না কেন, আমার প্রথম পছন্দ সবসময় শাহরুখ খানই থাকবেন।” সেই মন্তব্যই এখন নতুন করে নেটদুনিয়ায় ভাইরাল।
তবে একই সাক্ষাৎকারে দাম্পত্য জীবন নিয়ে সুনীতার সুর ছিল একেবারেই পরিণত। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, গোবিন্দাকে (Govinda) বিয়ে করার জন্য তাঁর কোনও অনুশোচনা নেই। তাঁর বিশ্বাস, প্রত্যেক মানুষেরই নিজের মতো করে জীবনযাপন করার অধিকার রয়েছে।
একদিকে গোবিন্দাকে (Govinda)ঘিরে নতুন সম্পর্কের গুঞ্জন, অন্যদিকে স্ত্রী সুনীতার (Sunita Ahuja) অকপট শাহরুখ-প্রীতি! এই দুই ঘটনাই এখন বলিউডের পেজ থ্রির হট টপিক। তবে গোবিন্দার ব্যক্তিগত জীবন নিয়ে যে খবর ঘুরছে, তা এখনও জল্পনা; অভিনেতার তরফে এ বিষয়ে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি।


