29 C
Kolkata
Sunday, September 20, 2026
spot_img

পুজোর মুখে ব্যাঙ্ক পরিষেবায় ধাক্কা! টানা ৩ দিনের ধর্মঘট, সঙ্গে ২ দিনের ছুটি

Aaj lndia Desk, কলকাতা: পুজোর মুখে হাতে টাকা, অথচ ব্যাঙ্কের দরজা বন্ধ! সামনে পরপর ৫ দিন ব্যাঙ্কের শাখায় গিয়ে কাজ মেটানোর সুযোগ নাও মিলতে পারে। ২৬ সেপ্টেম্বর চতুর্থ শনিবার, ২৭ সেপ্টেম্বর রবিবার। এরপরই ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর টানা তিনদিন দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক। অর্থাৎ ছুটি আর ধর্মঘট মিলিয়ে সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই টানা পাঁচদিন থমকে যেতে পারে ব্যাঙ্কের কাউন্টার পরিষেবা। মাসের শেষের লেনদেন, পুজোর কেনাকাটা, বেতন বা নগদের প্রয়োজন সব মিলিয়ে গ্রাহকদের জন্য তৈরি হতে পারে বড়সড় সমস্যা।

কেন এই ধর্মঘট? সপ্তাহে দু’দিন শনিবার ও রবিবার ছুটি দিয়ে পাঁচদিনের কর্মসপ্তাহ চালুর দাবিতে সরব ব্যাঙ্ক কর্মীদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস (UFBU)। বর্তমানে মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকে। কর্মীদের দাবি, সমস্ত সরকারি ও বেসরকারি ব্যাঙ্কে সপ্তাহে পাঁচদিন কাজের ব্যবস্থা চালু করতে হবে।

এর আগে ১১ সেপ্টেম্বর দেশজুড়ে একদিনের ধর্মঘট করেছিলেন ব্যাঙ্ক কর্মীরা। কিন্তু দাবির বিষয়ে এখনও চূড়ান্ত সমাধান না হওয়ায় ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর ফের টানা তিনদিন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

পরিস্থিতি সামাল দিতে এবার নড়েচড়ে বসেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ২১ সেপ্টেম্বর ফিন্যান্সিয়াল সার্ভিসেস বিভাগের উদ্যোগে উচ্চপর্যায়ের বৈঠক ডাকা হয়েছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক, আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশন (IBA) এবং NABARD-এর প্রতিনিধিরা সেখানে উপস্থিত থাকবেন। ধর্মঘটের প্রভাব কীভাবে কমানো যায় এবং জরুরি পরিষেবা কীভাবে সচল রাখা যায়, তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে।

তবে শাখা বন্ধ থাকলেও অনলাইন ও ডিজিটাল ব্যাঙ্কিং পরিষেবা চালু থাকার কথা। ATM পরিষেবাও সচল থাকবে বলে আশা করা হচ্ছে। কিন্তু টানা পাঁচদিনের ছুটিতে ATM-এ নগদের জোগান নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই পুজোর আগে যাঁদের নগদের প্রয়োজন, তাঁদের শেষ মুহূর্তের ঝুঁকি এড়াতে আগেভাগেই প্রয়োজনীয় লেনদেন সেরে রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন