29 C
Kolkata
Sunday, September 20, 2026
spot_img

দু-হাত তুলে নাচছেন শুভেন্দু! রাধানামের উন্মাদনায় মুখ্যমন্ত্রীর ভাইরাল সন্ধ্যা!

কলকাতা: রাজ্যের পালাবদলের পর প্রথম রাখিবন্ধন অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে খোল বাজিয়ে কীর্তন করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari)। এবার রাধাষ্টমীতেও সেই রূপে ধরা দিলেন তিনি। তবে এবার আর মমতার বাড়ির সামনে নয়, শনিবার সন্ধ্যায় কলকাতার বাগবাজার গৌড়ীয়মঠে রাধানামে মাতলেন শুভেন্দু।

রাধাষ্টমী মহোৎসবে অংশ নিয়ে কীর্তনের তালে দু’হাত তুলে নাচতে দেখা যায় তাঁকে (Suvendu Adhikari)। সেই মুহূর্তের একাধিক ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সন্ধ্যারতি ও নামসংকীর্তনের সময় খোল-করতালের সুরে ভক্তদের সঙ্গে একাত্ম হয়ে পড়েন মুখ্যমন্ত্রী। শুধু উপস্থিত থাকাই নয়, আরতিতেও অংশ নেন তিনি এবং দীর্ঘক্ষণ রাধানামের আসরে সময় কাটান।

রাখিবন্ধনের পর আবারও ভক্তিময় আবহ

রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর রাখিবন্ধন উপলক্ষে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে খোল বাজিয়ে কীর্তন করতে দেখা গিয়েছিল শুভেন্দুকে (Suvendu Adhikari)। সেই ঘটনার পর রাধাষ্টমীতেও তাঁর এই ভক্তিমূলক উপস্থিতি নতুন করে রাজনৈতিক ও সামাজিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।

এদিনের অনুষ্ঠানে গৌড়ীয় মঠের সন্ন্যাসী ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি মঠের পরিকাঠামো উন্নয়নে একটি অডিটোরিয়াম, গাড়ি পার্কিং ও অন্যান্য সুবিধা গড়ে তোলার কথাও ঘোষণা করেন তিনি।

রাধাষ্টমীর এই সন্ধ্যায় বাগবাজারে ধর্মীয় উচ্ছ্বাস, কীর্তনের সুর এবং মুখ্যমন্ত্রীর নৃত্য, সব মিলিয়ে তৈরি হয় এক স্মরণীয় পরিবেশ, যার ভিডিও এখন নেটদুনিয়ায় ব্যাপকভাবে শেয়ার হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন