27 C
Kolkata
Thursday, September 17, 2026
spot_img

৭৬-এ পা মোদীর! ২০২৬-এ কত কোটি টাকার মালিক প্রধানমন্ত্রী? জানলে চমকে যাবেন!

নয়াদিল্লি: আজ অর্থাৎ ১৭ সেপ্টেম্বর ৭৬তম জন্মদিনে ৭৬ বছরে পা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জন্মদিনকে ঘিরে দেশজুড়ে যেমন নানা আয়োজন, ঘরে ঘরে প্রদীপ প্রজ্জ্বলন! তেমনই আলোচনায় উঠে এসেছে তাঁর ব্যক্তিগত সম্পত্তি, বেতন এবং প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বিভিন্ন সরকারি সুবিধার বিষয়টিও।

প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO)-এর প্রকাশিত সম্পত্তির হিসাব অনুযায়ী, ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত নরেন্দ্র মোদীর (Narendra Modi) ঘোষিত মোট সম্পদের পরিমাণ প্রায় ৪.০২ কোটি টাকা। তাঁর সম্পত্তির বড় অংশই রয়েছে ব্যাঙ্কের আমানত এবং ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে। উল্লেখযোগ্য বিষয় হল, ঘোষিত সম্পত্তির তালিকায় তাঁর নামে কোনও জমি, বাড়ি বা গাড়ি নেই।

কোথায় কত টাকা রয়েছে মোদীর?

প্রকাশিত হিসাব অনুযায়ী, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গান্ধীনগর শাখায় তাঁর প্রায় ৩ কোটি ৭৯ লক্ষ ৭৬ হাজার ১০১ টাকার FD এবং MOD রয়েছে। তাঁর (Narendra Modi) ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে ৩,৫৬২ টাকা। হাতে নগদ রয়েছে ৩৪,৪২৯ টাকা। এছাড়াও ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটে (NSC) তাঁর বিনিয়োগ রয়েছে ১০,২৪,৭২৪ টাকা।

সোনার গয়নার মধ্যে রয়েছে চারটি আংটি। মোট ওজন প্রায় ৪৫ গ্রাম এবং ঘোষিত মূল্য প্রায় ৪,৫৮,৮৬৪ টাকা। তাঁর নামে বন্ড, শেয়ার, মিউচুয়াল ফান্ড বা অন্যান্য সিকিউরিটিতে কোনও বিনিয়োগ দেখানো হয়নি। সব মিলিয়ে তাঁর অস্থাবর সম্পদের মূল্য প্রায় ৪.০২ কোটি টাকা।

প্রধানমন্ত্রী হিসেবে মাসে কত বেতন পান?

‘Salaries and Allowances of Ministers Act, 1952’ অনুযায়ী প্রধানমন্ত্রী (Narendra Modi) বেতন ও বিভিন্ন ভাতা পান। প্রকাশিত হিসাব অনুযায়ী, এর মধ্যে রয়েছে ৫০ হাজার টাকা বেসিক পে, ৪৫ হাজার টাকা কনস্টিটুয়েন্সি অ্যালাওয়েন্স, ৩ হাজার টাকা সাম্পচুয়ারি অ্যালাওয়েন্স এবং ২ হাজার টাকা ডেইলি অ্যালাওয়েন্স।

সব মিলিয়ে বিভিন্ন ভাতা ও প্রাপ্যতার ভিত্তিতে তাঁর মাসিক আয় প্রায় ১.৬০ লক্ষ থেকে ১.৬৬ লক্ষ টাকার মধ্যে হতে পারে।

প্রধানমন্ত্রী হিসেবে কী কী সরকারি সুবিধা পান?

প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী (Narendra Modi) সরকারি বাসভবন ব্যবহারের সুবিধা পান। সেই বাসস্থানের জন্য তাঁকে ব্যক্তিগতভাবে ভাড়া দিতে হয় না।

সরকারি কাজের প্রয়োজনে যাতায়াত ও পরিবহণের ব্যবস্থাও সরকারি তরফে করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

অর্থাৎ, নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্যক্তিগত সম্পত্তির হিসাব এবং প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া সরকারি সুযোগ-সুবিধা—দুটি বিষয় আলাদা। তাঁর ঘোষিত সম্পত্তির বড় অংশই ব্যাঙ্ক আমানত ও সঞ্চয়পত্রে রয়েছে, আর প্রধানমন্ত্রী হিসেবে তাঁর বাসস্থান, সরকারি যাতায়াত এবং নিরাপত্তার মতো প্রয়োজনীয় সুবিধাগুলি রাষ্ট্রীয় ব্যবস্থার অংশ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন