33 C
Kolkata
Wednesday, September 16, 2026
spot_img

প্রতীক না পেলে প্রচার নয় মমতার? উপনির্বাচনের আগে জোড়াফুল নিয়ে তুঙ্গে টানাপোড়েন

Aaj India Desk, কলকাতা: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম (Nandigram) ও রেজিনগর (Rejinagar)—এই দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন (By-election) হতে চলেছে। ভোট যত এগিয়ে আসছে, ততই বড় হয়ে উঠছে তৃণমূলের (TMC) অন্দরের প্রতীক-সংঘাত। দলের ঘাসফুল প্রতীক শেষ পর্যন্ত কোন শিবিরের হাতে থাকবে, তা এখনও স্পষ্ট নয়। আর এই পরিস্থিতিতেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) দলীয় প্রার্থীদের প্রচারে যাবেন কি না, তা নিয়েও তৈরি হয়েছে জল্পনা।

মঙ্গলবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন রেজিনগরের তৃণমূলের কালীঘাট শিবিরের প্রার্থী রবিউল আলম চৌধুরী। সূত্রের খবর, বৈঠকে উপনির্বাচনের প্রস্তুতি এবং প্রচারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। সেখানেই মমতা জানিয়ে দিয়েছেন, ঘাসফুল প্রতীক তাঁর শিবিরের হাতে না এলে তিনি প্রচারে যাবেন না। তাই তাঁকে ছাড়াই প্রচারের প্রস্তুতি রাখতে প্রার্থীকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রতীক তাঁর শিবির পেলে পরিস্থিতি বদলাবে এবং তিনি নিজেই প্রচারে নামবেন বলে জানিয়েছেন।

ঘাসফুল প্রতীক নিয়ে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে তৃণমূলের দুই শিবির। কালীঘাট এবং ঋতব্রত—দুই পক্ষের সঙ্গেই কমিশনের বৈঠক হয়েছে। বুধবারও দুই শিবিরের কাছ থেকে আরও কিছু তথ্য চাওয়া হয়েছে। তবে প্রতীক নিয়ে কমিশন কবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে, তা এখনও জানা যায়নি। এই অনিশ্চয়তার মধ্যেই প্রতীক নিশ্চিত হওয়ার আগে প্রচারে না যাওয়ার অবস্থান নিয়েছেন মমতা।

এর মধ্যেই সংঘাত আরও আইনি পথে গড়িয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের ১০ জন বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কালীঘাট শিবির। তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বিষয়ে স্পেশাল লিভ পিটিশন বা SLP করা হবে। যে ১০ জন বিধায়কের নাম প্রথম দফায় দেওয়া হয়েছে, সেই তালিকার শুরুতেই রয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়াও রয়েছেন অরূপ রায়, ফিরহাদ হাকিম, সন্দীপন সাহা, আখরুজ্জামান, শিউলি সাহা, সাবিনা ইয়াসমিন, বিপ্লব মিত্র, জাভেদ খান এবং রথীন ঘোষ।

তবে এখনই ঋতব্রত শিবিরের সমস্ত বিধায়কের বিরুদ্ধে একইভাবে আইনি পদক্ষেপ করা হচ্ছে না। প্রথম ধাপে এই ১০ জন গুরুত্বপূর্ণ নেতার নামই সুপ্রিম কোর্টে তোলা হচ্ছে। বাকি বিধায়কদের ক্ষেত্রে আপাতত কিছুটা অপেক্ষাকৃত নরম অবস্থান নেওয়া হচ্ছে বলে ইঙ্গিত মিলেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন