35 C
Kolkata
Wednesday, September 16, 2026
spot_img

সুবিচারের জন্য রাজনীতিতে! কিন্তু হতাশ অভয়ার মা! কেন ?

কলকাতা: দুই বছর আগে মেয়েকে (Abhaya) হারিয়েছিলেন। তারপর থেকে আদালত, তদন্ত আর ন্যায়বিচারের লড়াইটাই হয়ে উঠেছে তাঁর জীবনের একমাত্র লক্ষ্য। সেই লড়াইয়ের পথ ধরেই রাজনীতিতে এসেছিলেন রত্না দেবনাথ (Ratna Debnath)। কিন্তু আজও তাঁর কণ্ঠে একই আক্ষেপ, “এই চার্জশিটে কিছুই নেই।”

আর জি কর কাণ্ডে দোষী সঞ্জয় রাই যাবজ্জীবন সাজা পেয়েছেন। তবু অভয়ার (Abhaya) পরিবারের বিশ্বাস, ঘটনার সমস্ত সত্য এখনও সামনে আসেনি। তাঁদের দাবি, এত নৃশংস অপরাধ একজনের পক্ষে একা করা সম্ভব নয়। সেই কারণেই সিবিআই তদন্তের দিকে তাকিয়ে ছিল পরিবার।

মঙ্গলবার শিয়ালদহ আদালতে সিবিআই ১৩তম স্ট্যাটাস রিপোর্ট জমা দেয়। তদন্তকারীরা জানান, সিসিটিভি, মেডিক্যাল ও ফরেনসিক রিপোর্টসহ বিভিন্ন দিক খতিয়ে দেখা হয়েছে, কিছু বিষয়ে তদন্ত এখনও চলছে। কিন্তু আদালত চত্বরেই হতাশা লুকোননি রত্না দেবনাথ (Ratna Debnath)।

“এই চার্জশিট দুই বছর ধরে দেখছি। এতে নতুন কিছুই নেই।

রাজনীতিতে আসার সময় তিনি (Ratna Debnath) বলেছিলেন, ক্ষমতা নয়, মেয়ের সুবিচারই তাঁর একমাত্র লক্ষ্য। আজ বিধায়ক হওয়ার পরও সেই লক্ষ্য পূরণ হয়নি বলেই মনে করছেন তিনি। তবে ক্ষোভের মাঝেও আশার দরজা পুরোপুরি বন্ধ করেননি অভয়ার মা। স্বাস্থ্যদপ্তরের নতুন তদন্ত কমিটির দিকে তাকিয়ে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, “দেখা যাক কী হয়।”

একজন মায়ের কাছে দুই বছর মানে কেবল ক্যালেন্ডারের হিসাব নয়, প্রতিটি দিনই মেয়ের জন্য ন্যায়বিচারের অপেক্ষা। আর সেই অপেক্ষাই এখনও শেষ হয়নি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন