35 C
Kolkata
Wednesday, September 16, 2026
spot_img

শরৎচন্দ্রের নামে হবে দেউলটি স্টেশন? রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব

Aaj India Desk, হাওড়া: রাজ্যের বিভিন্ন রাস্তা, মেট্রো স্টেশন ও রেলস্টেশনের নাম পরিবর্তন (Name Chnge) নিয়ে যখন আলোচনা চলছে, তখন এবার সেই তালিকায় উঠে এল হাওড়ার দেউলটি স্টেশনের (Deulti Railway Station) নামও। কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (Saratchandra Chaterjee) স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এই স্টেশনের নাম তাঁর নামে করার দাবি জানানো হয়েছে।

এই দাবিতে রাষ্ট্রপতির দফতর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে লিখিত প্রস্তাব দিয়েছে অখিলভারত হিন্দুমহাসভার পশ্চিমবঙ্গ শাখা। মঙ্গলবার দিল্লিতে গিয়ে সংগঠনের পক্ষ থেকে এই প্রস্তাব জমা দেওয়া হয়।

রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামীর নেতৃত্বে হিন্দুমহাসভার একটি প্রতিনিধি দল এই ডেপুটেশন দেয়। সংগঠনের বক্তব্য, শরৎচন্দ্রের সাহিত্য শুধু বিনোদনের জন্য ছিল না, তাঁর লেখায় বারবার উঠে এসেছে মানবতা, শোষণ এবং সাধারণ মানুষের জীবনের নানা যন্ত্রণা। সমাজের প্রচলিত ধ্যানধারণার বাইরে গিয়ে মানুষের মানবিক পরিচয়কেই তিনি গুরুত্ব দিয়েছিলেন। তাই তাঁর স্মৃতিকে আরও বেশি করে মানুষের সামনে তুলে ধরতেই দেউলটি স্টেশনের নাম শরৎচন্দ্রের নামে করার দাবি জানানো হয়েছে বলে জানিয়েছেন চন্দ্রচূড় গোস্বামী।

দেউলটির সঙ্গে শরৎচন্দ্রের সম্পর্কও বেশ গভীর। স্টেশন থেকে অল্প দূরেই রূপনারায়ণ নদীর তীরে রয়েছে তাঁর পুরনো বাসভবন। জীবনের প্রায় ১২ বছর এই বাড়িতেই কাটিয়েছিলেন সাহিত্যিক। সেখানেই বসে তিনি লিখেছিলেন ‘দেনা-পাওনা’, ‘বিপ্রদাস’ এবং ‘শেষ প্রশ্ন’-এর মতো একাধিক উল্লেখযোগ্য সাহিত্যকর্ম।

বর্তমানে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শরৎচন্দ্রের সেই বাড়িটি সংরক্ষণ করা হয়েছে। সেখানে এখনও তাঁর ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র ও স্মৃতিচিহ্ন রাখা রয়েছে। এই ঐতিহাসিক যোগসূত্রের কারণেই এবার দেউলটি স্টেশনের নাম বদলের দাবি ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন