35 C
Kolkata
Wednesday, September 16, 2026
spot_img

পুজোর মুখেই UPI পেমেন্টে বসছে চার্জ! কারা কারা ছাড় পাবেন?

UPI Payment Charges Explained: ইউপিআই (ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস) আর ‘ফ্রি’ থাকছে না। বরং ইউপিআইয়ের মাধ্যমে হওয়া কয়েকটি নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে মাশুল বসানো হচ্ছে। পুজোর আগে থেকেই সেই নয়া নিয়ম কার্যকর হচ্ছে। মঙ্গলবার ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) তরফে জানানো হয়েছে, আগামী ১৫ অক্টোবর (যেদিন পঞ্চমী পড়েছে) থেকে সেই মাশুল ধার্য করা হবে।

অর্থাৎ পুজোর ঠিক মুখেই কার্যকর হয়ে যাবে সেই নয়া নিয়ম। তবে সকলকেই সেই চার্জ দিতে হবে না। কাদের কাদের সেই চার্জ দিতে হবে, তা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে NPCI-র তরফে।

প্রতিটি লেনদেনে ০.৪% হারে মাশুল দিতে হবে

NPCI-র তরফে জানানো হয়েছে, ব্যবসায়িক ক্ষেত্রে ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনের ক্ষেত্রে কোনও মাশুল গুনতে হবে না। যা ভারতে হওয়া মোট লেনদেনের ৯৫ শতাংশ। কিন্তু সেই লেনদেনের অঙ্কটা যদি ২,০০০ টাকার বেশি হয়, তাহলে ০.৪ শতাংশ হারে মাশুল দিতে হবে। প্রতি লেনদেনের ক্ষেত্রে সর্বোচ্চ মাশুলের মূল্য হবে ৩০০ টাকা। রেলওয়ে, বিমা, তেল, ইন্টারনেট পরিষেবার মতো ক্ষেত্রে ২,০০০ টাকার ঊর্ধ্বে লেনদেনের ক্ষেত্রে পাঁচ টাকা এমডিআর দিতে হবে।

গ্রাহকদের ক্ষেত্রে কোনও চার্জ লাগবে না

গ্রাহকদের ক্ষেত্রে বাড়তি কোনও মাশুল বসানো হচ্ছে না। তাঁরা যেমন বিনামূল্যে লেনদেন করতে পারেন, সেরকমই করতে পারবেন। অর্থাৎ কেউ যদি ইউপিআইয়ের মাধ্যমে অপর কোনও ব্যক্তিকে টাকা পাঠান বা কেউ যদি দোকানে পেমেন্ট করেন, তাহলে তাঁদের বাড়তি কোনও মাশুল গুনতে হবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন