29 C
Kolkata
Tuesday, September 15, 2026
spot_img

ট্রাম্পের চাপেই কি মোদীর UPI নীতি বদল? কেন্দ্রকে তীব্র আক্রমণ রাহুলের

Aaj India Desk, নয়াদিল্লি: ইউপিআই (UPI) লেনদেনে কি এবার মাশুল বসানোর রাস্তা তৈরি করছে কেন্দ্র? মোদী সরকারের (Modi Government) সাম্প্রতিক একটি বিজ্ঞপ্তিকে সামনে রেখে এমনই প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ তথা লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, সাধারণ মানুষের অজান্তেই ইউপিআই ব্যবহারের ক্ষেত্রে ভবিষ্যতে অতিরিক্ত খরচের পথ খুলে দেওয়া হচ্ছে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেন এবং রূপে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্টে ব্যাঙ্ক বা পেমেন্ট সংস্থাগুলি কোনও ফি নিতে পারবে না। তবে ২,০০০ টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে কী নিয়ম হবে, তা নিয়ে এখনও স্পষ্ট কোনও ঘোষণা করা হয়নি। আর এই জায়গাতেই প্রশ্ন তুলেছে কংগ্রেস।

কংগ্রেসের দাবি, এতদিন ভারতে ইউপিআই লেনদেনে কোনও মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR নেওয়া হত না। কিন্তু নতুন নিয়মের কারণে ২,০০০ টাকার বেশি ব্যবসায়িক ইউপিআই পেমেন্টে ভবিষ্যতে মাশুল বসানোর সুযোগ তৈরি হতে পারে।

রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন। তাঁর দাবি, ২,০০০ টাকার বেশি মার্চেন্ট ইউপিআই লেনদেনে MDR চালু করা হতে পারে। সংখ্যার হিসেবে এই ধরনের লেনদেন মোট ইউপিআই ব্যবস্থার মাত্র প্রায় ৫ শতাংশ হলেও, টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৬৫ শতাংশ।

সরকার যদি বলে, সাধারণ গ্রাহকের কাছ থেকে সরাসরি কোনও টাকা নেওয়া হবে না, তাহলেও শেষ পর্যন্ত সেই খরচের বোঝা সাধারণ মানুষের উপরই পড়তে পারে বলে দাবি রাহুলের। তাঁর যুক্তি, ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত মাশুল চাপলে তাঁরা পণ্যের দাম বাড়িয়ে সেই টাকা ক্রেতাদের কাছ থেকেই নিতে পারেন।

রাহুলের আরও অভিযোগ, আমেরিকার বড় পেমেন্ট সংস্থাগুলি দীর্ঘদিন ধরেই ভারতের শূন্য-MDR নীতির বিরোধিতা করে আসছে। তাঁর দাবি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে এবং আমেরিকার পেমেন্ট সংস্থাগুলির স্বার্থ রক্ষা করতেই কেন্দ্র এই পথে এগোচ্ছে।

এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানিয়ে রাহুলের অভিযোগ, ভারত-মার্কিন বাণিজ্য চুক্তির মতোই ইউপিআই মাশুলের ক্ষেত্রেও আমেরিকার চাপের কাছে নতিস্বীকার করছে কেন্দ্র।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন