30 C
Kolkata
Sunday, September 6, 2026
spot_img

“উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি”—দলের কাজে তিতিবিরক্ত শমীক!

Aaj India Desk, কলকাতা : উত্তম কুমারকে ঘিরে চলচ্চিত্র উৎসব। মঞ্চে উপস্থিত দর্শকদের অনেকেই এসেছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেতাকে স্মরণ করতে। কিন্তু সেই অনুষ্ঠানেই উঠল রাজনৈতিক স্লোগান। আর তাতেই আপত্তি জানালেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। দলের কর্মকাণ্ডে রীতিমত বিরক্ত হয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। (Shamik Bhattacharya)

দমদমের বিজেপি বিধায়কের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে ‘বিজেপি জিন্দাবাদ’ স্লোগান ওঠে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে প্রকাশ্যেই বিরক্তি প্রকাশ করেন শমীক। তাঁর কথায়, “সবাই উত্তম কুমারকে দেখতে এসেছে, বিজেপিকে দেখতে আসেনি। আমি দলের হয়ে ক্ষমা চাইলাম।” (Shamik Bhattacharya)

শমীক ভট্টাচার্যের বক্তব্য, এই চলচ্চিত্র উৎসব শুধুমাত্র বিজেপি কর্মীদের জন্য আয়োজন করা হয়নি। দমদমের বিধায়ক দলীয় প্রতীকে নির্বাচিত হলেও বিধায়ক হওয়ার পর তিনি গোটা এলাকার মানুষের প্রতিনিধি। তিনি বলেন, “যিনি আমাদের বিধায়ক, তিনি প্রোগ্রামের আয়োজন করেছেন শুধু বিজেপি কর্মীদের জন্য নয়, সমস্ত মানুষের জন্য।” এখানেই রাজনৈতিক স্লোগান নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন শমীক। তাঁর বক্তব্য, “আমরা তো উত্তম কুমারকে বিজেপি বানাতে আসিনি। এখানে দলীয় স্লোগান দেওয়ার কোনও দরকার নেই। সবাই তো জানেই আমরা বিজেপি।”

অর্থাৎ দলীয় পরিচয়ের বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত রাখার বার্তাই দিতে চাইছে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। বিধায়কের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানকে রাজনৈতিক কর্মসূচিতে পরিণত না করার এই অবস্থান ভবিষ্যতে দলীয় ও সাংস্কৃতিক কর্মসূচির সীমারেখা নিয়েও নতুন করে আলোচনার সুযোগ তৈরি করেছে। বিশেষ করে উত্তম কুমারের মতো সর্বজনগ্রাহ্য সাংস্কৃতিক ব্যক্তিত্বকে ঘিরে আয়োজনে রাজনৈতিক স্লোগান কতটা প্রাসঙ্গিক, সেই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে নেট দুনিয়ায়।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন