28 C
Kolkata
Monday, September 7, 2026
spot_img

মায়ের খোঁজে গাড়ির ছবিতে দুধ খেতে গেলো বাছুর! ভাইরাল ভিডিওর আসল সত্যিটা কী ?

Aaj India Desk, কলকাতা : ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে একের পর এক গাড়ি। তার মাঝেই রাস্তার উপর একটি বাছুর ছুটে গিয়ে দাঁড়াল একটি গাড়ির পিছনে। গাড়ির পিছনে আঁকা ছিল একটি সুস্থ গাভীর ছবি। সেই ছবিকেই নিজের মা ভেবে বাছুরটি বারবার মুখ দিয়ে গাড়ির পিছনের অংশে দুধ খাওয়ার চেষ্টা করছে। এমন একটি আবেগঘন ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভিডিওটির আসল সত্যিটা জানলে চমকে যাবেন। (AI Generated Video)

মাকে ভেবে গাড়ির ছবির কাছে বাছুর

ভাইরাল ভিডিওতে দেখা যায়, রাস্তার যানজটের মধ্যে একটি বাছুর একটি গাড়ির পিছনে থাকা গাভীর ছবির কাছে যায়। এরপর ছবিতে থাকা গাভীর দুধের বাঁটের জায়গায় মুখ লাগিয়ে দুধ খাওয়ার চেষ্টা করতে থাকে।ভিডিওটি প্রকাশ্যে আসার পর অনেকেই আবেগপ্রবণ হয়ে পড়েন। কেউ কেউ দাবি করেন, মানুষের জন্য অতিরিক্ত পরিমাণে গরুর দুধ ব্যবহার করার কারণে বাছুর তার প্রাপ্য দুধ থেকে বঞ্চিত হচ্ছে। সেই কারণেই গাড়িতে গাভীর ছবি দেখে বাছুরটি দুধ খাওয়ার চেষ্টা করেছে বলেও অনেকে মন্তব্য করেন। (AI Generated Video)

আসল সত্যিটা কী ? 

ভিডিওটি প্রথম একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছিল বলে জানা যায়। পরে সেটি দ্রুত বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা নিয়ে শুরু থেকেই প্রশ্ন ওঠে। তথ্য যাচাইয়ের সময় ভিডিওটির বেশ কিছু অসঙ্গতি নজরে আসে। জানা যায়, যে সম্পূর্ণ ভিডিওটি এআই জেনারেটেড একটি ভিডিও। (AI Generated Video)

ভিডিওটির দৃশ্য খুঁটিয়ে দেখলে গাড়ির নম্বর প্লেট নিয়েও অসঙ্গতি চোখে পড়ে। কোথাও ‘KL’, আবার কোথাও ‘RL’ লেখা দেখা যায়। একই গাড়ির নম্বর প্লেটে এমন পার্থক্য বাস্তব ভিডিওর ক্ষেত্রে প্রশ্ন তৈরি করে।শুধু তাই নয়, গাড়িতে তেলঙ্গানার ডেয়ারি সংস্থা বিজয়া ডেয়ারির লোগো হিসেবে যে চিহ্নটি দেখা যাচ্ছে, সেটিও আসল নয় বলে দাবি করা হয়েছে। সংস্থার ট্যাগলাইনেও একাধিক বানান ও তথ্যগত ভুল রয়েছে। এই একাধিক অসঙ্গতির ভিত্তিতে ভিডিওটিকে বাস্তব ঘটনা না ধরে AI-নির্মিত কনটেন্ট হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় AI-এর মাধ্যমে তৈরি ছবি ও ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ায় তথ্য যাচাই না করে কোনও ভাইরাল কনটেন্টকে সত্যি বলে ধরে না নেওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোনও ভিডিও আবেগ তৈরি করলেও সেটি শেয়ার বা বিশ্বাস করার আগে তার উৎস এবং সত্যতা যাচাই করা জরুরি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন