30 C
Kolkata
Sunday, September 6, 2026
spot_img

খাদ্য দফতরের অভিযানেই বাধা! চানাচুর কারখানায় আধিকারিকদের ধমক মালিকের!

Aaj India Desk, হুগলি : চানাচুর তৈরির কারখানায় খাদ্যপণ্যের গুণমান ও উপকরণ খতিয়ে দেখতে গিয়ে বাধার মুখে পড়লেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। রবিবার তারকেশ্বরের মুক্তারপুর এলাকার একটি চানাচুর কারখানায় অভিযান চালাতে গিয়ে কারখানার মালিকের সঙ্গে আধিকারিকদের তর্কবিতর্ক হয় বলে অভিযোগ। এমনকি আধিকারিকদের ধমক দেওয়ারও অভিযোগ উঠেছে। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন কারখানার মালিক। পরে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। (Hooghly Chanachur Factory)

চানাচুরে কী মেশানো হচ্ছে?

জেলায় জেলায় খাবারের দোকান, রেস্তোরাঁ এবং খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে নিয়মিত অভিযান চালাচ্ছে খাদ্য সুরক্ষা দফতর। সেই ধারাবাহিকতায় রবিবার দুপুরে মুক্তারপুরের ওই চানাচুর কারখানায় পৌঁছন দফতরের আধিকারিকরা। চানাচুর তৈরিতে কী কী উপকরণ ব্যবহার করা হচ্ছে এবং খাদ্যপণ্যের মান ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখাই ছিল অভিযানের উদ্দেশ্য। কিন্তু কারখানার ভিতরে ঢোকার পরেই পরিস্থিতি বদলে যায় বলে অভিযোগ। (Hooghly Chanachur Factory)

আধিকারিকের সঙ্গে তর্কবিতর্ক

কারখানার মালিক আধিকারিকদের কাজে বাধা দেন এবং তাঁদের সঙ্গে তর্কবিতর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে আধিকারিকদের ধমক-চমক দেওয়ারও অভিযোগ ওঠে। পরিস্থিতি সামাল দিতে খাদ্য সুরক্ষা দফতরের পক্ষ থেকে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় তারকেশ্বর থানার পুলিশ। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। (Hooghly Chanachur Factory)

ঘটনাস্থলে বিধায়কও

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তারকেশ্বরের বিধায়ক সন্তু পান। সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার অভিযোগে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিষয়ে পুলিশের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি। সন্তু পান বলেন, “সব জায়গাতেই তো রেইড চলছে। এখানে আধিকারিকরা দেখতে এসেছিলেন। কিন্তু এখানকার মালিক বলেছেন, মুখ্যমন্ত্রীই সব নাকি, আমরা ঢুকতে দেব না।” তাঁর বক্তব্য, খাদ্য সুরক্ষা নিয়ে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে এবং সরকারি আধিকারিকদের কাজে বাধা দেওয়ার ঘটনায় যথাযথ পদক্ষেপ করা হয়েছে। (Hooghly Chanachur Factory)

অন্যদিকে, কারখানার মালিক তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। খাদ্যপণ্যের গুণমান নিয়ে নজরদারির মধ্যেই হুগলির এই চানাচুর কারখানায় অভিযান ঘিরে তৈরি হওয়া ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে চাঞ্চল্য ছড়িয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন