31 C
Kolkata
Friday, September 4, 2026
spot_img

স্টপেজে মহিলা যাত্রী দেখেও বাস চলে যাচ্ছে? এবার ফোন করেই সরাসরি জানাতে পারবেন অভিযোগ

Aaj India Desk,কলকাতা: বাস পরিষেবা নিয়ে যাত্রীদের অভিযোগ দ্রুত সমাধানের লক্ষ্যে বড় পদক্ষেপ নিলো রাজ্যের পরিবহণ দফতর। বিশেষ করে স্টপেজে মহিলা যাত্রী দাঁড়িয়ে থাকা সত্ত্বেও বাস না থামানোর অভিযোগ দীর্ঘদিন ধরেই সামনে আসছিল। এবার গণপরিবহণ সংক্রান্ত যে কোনও সমস্যা সরাসরি জানাতে কন্ট্রোল রুম ও একাধিক যোগাযোগ নম্বর চালু করা হয়েছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে পরিবহণমন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)-এই নম্বরগুলি প্রকাশ করেন।

পরিবহণ দফতর সূত্রে জানানো হয়েছে, বিভিন্ন স্টেট ট্রান্সপোর্ট ইউনিটের অপারেশনাল সময়জুড়ে কন্ট্রোল রুম সক্রিয় থাকবে। যাত্রীরা বাস না থামা, পরিষেবা সংক্রান্ত সমস্যা কিংবা গণপরিবহণ নিয়ে অন্য কোনও অভিযোগ থাকলে নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কোনও ক্ষেত্রে উচ্চতর কর্তৃপক্ষের হস্তক্ষেপ প্রয়োজন হলে সেই অভিযোগ সেখানেও পাঠানো হবে।

কোন সংস্থায় কোন নম্বরে অভিযোগ?

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের জন্য 9046229025 নম্বরে যোগাযোগ করা যাবে। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের অভিযোগের নম্বর 7699993930। কলকাতা ট্রাম কোম্পানির ক্ষেত্রে 8697733391/92 নম্বরে ফোন করা যাবে। কলকাতা সারফেস পরিবহন নিগমের জন্য রয়েছে 033-22360462/0463। পশ্চিমবঙ্গ সারফেস পরিবহন নিগমের অভিযোগ জানাতে যোগাযোগ করতে হবে 9432597098 নম্বরে।

বকেয়া কর আদায়েও বিশেষ অভিযান

পরিবহণ দফতরের বৈঠকে বকেয়া গাড়ির কর আদায় নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। VAHAN ডেটাবেস অনুযায়ী, বর্তমানে ৩,৬২,৬২২টি গাড়ির কর বকেয়া রয়েছে। মোট বকেয়ার পরিমাণ প্রায় ১,৫৮৯ কোটি টাকা। দীর্ঘদিন ধরে কর না দেওয়া এবং বড় অঙ্কের বকেয়া থাকা গাড়িগুলির বিরুদ্ধে বিশেষ নজরদারি ও অভিযান চালানোর পরিকল্পনা নিয়েছে দফতর।

বাস ও ই-রিকশা পরিষেবায় নজর

পরিবহণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে নতুন বাস রুট চালুর পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি চালু থাকা রুটগুলির পরিষেবা উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। টোটোর পরিবর্তে ই-রিকশা ব্যবস্থাকে উৎসাহিত করার পাশাপাশি জাতীয় ও রাজ্য সড়কে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণের বিষয়েও পদক্ষেপ করা হচ্ছে।

অন্যদিকে অ্যাপ-ক্যাব পরিষেবা নিয়েও পরিবহণ দফতর সক্রিয়। অ্যাপ-ক্যাব অপারেটর ও সংশ্লিষ্ট পক্ষগুলির সঙ্গে বৈঠক হয়েছে। সেখানে ক্যাবের ভাড়া পুনর্বিন্যাসের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন