30.6 C
Kolkata
Wednesday, September 2, 2026
spot_img

৫০ দিন জেলে থাকার পর স্বস্তি? জামিন পেলেন বারুইপুরের CPM নেতা লাহেক আলি

Aaj India Desk, কলকাতা: দীর্ঘ ৫০ দিন জেলে থাকার পর অবশেষে স্বস্তি পেলেন বারুইপুরের সিপিএম (CPM) নেতা লাহেক আলি (Lahek Ali)। বুধবার কলকাতা হাইকোর্ট (Kolkata High Court) তাঁকে অন্তর্বর্তী জামিন দিয়েছে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ ১০ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর জামিন মঞ্জুর করেছেন। তবে জামিনের সঙ্গে বেশ কিছু শর্তও জুড়ে দেওয়া হয়েছে।

বারুইপুরের অশান্তির ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে গত ১২ জুলাই লাহেক আলিকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁর বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়। এরপর বেশ কয়েকবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি।

এর মধ্যেই অসুস্থ হয়ে পড়েন লাহেকের মা। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং ভেন্টিলেশন সাপোর্টে রয়েছেন বলে জানা গিয়েছে। মায়ের শারীরিক অবস্থার কথা তুলে ধরে লাহেকের জামিনের আবেদন করেন তাঁর আইনজীবীরা। বিষয়টি বিবেচনা করে আদালত তাঁকে সাময়িকভাবে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেয়।

তবে অন্তর্বর্তী জামিনে থাকাকালীন লাহেককে বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। তিনি নিজের এলাকার বাইরে যেতে পারবেন না। তদন্তের প্রয়োজনে বারুইপুর থানার তরফে তাঁকে ডাকা হলে সেখানে হাজির হতে হবে। লাহেক আলির জামিনের খবর সোশ্যাল মিডিয়ায় জানান সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। পোস্টের শেষে তিনি ‘লাল সেলাম’ লেখেন।

প্রসঙ্গত, বারুইপুরে এক নাবালিকাকে নির্যাতন ও খুনের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছিল। সেই ঘটনার পর গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। ওই ঘটনায় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগ ওঠে লাহেক আলির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই ১২ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়েছিল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন