28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

পিঠে বোন, চোখে জল, মুখে কাদা! ‘নেপালের খুদে নায়ক’-এর ভাইরাল ভিডিয়োর নেপথ্যে চমকে দেওয়া সত্য!

নয়াদিল্লি: পিঠে ছোট্ট বোন। চোখে-মুখে কাদা। ক্লান্ত শরীর নিয়েও থামছে না পা। কখনও এদিক-ওদিক তাকাচ্ছে, কখনও আবার বোনের কান্নার মধ্যেই এগিয়ে চলেছে ছোট্ট ছেলেটি। দৃশ্যটি দেখলে বুকটা ভার হয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই অনেকের মনে হয়েছে, নেপালের ভয়াবহ বিপর্যয়ে মা-বাবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই দুই শিশু (Nepal viral video)। আর তাই দুধের শিশুকে পিঠে তুলে মা-বাবার খোঁজে বেরিয়েছে তার ছোট্ট ভাই।

অনেকেই সেই দাবিকে বিশ্বাস করে আবেগে ভেসেছেন। কেউ শিশুটিকে বলেছেন ‘খুদে নায়ক’, কেউ আবার প্রার্থনা করেছেন যেন খুব তাড়াতাড়ি মা-বাবার সঙ্গে দেখা হয় দুই ভাই-বোনের। X-এ @JeetN25 নামে এক ইউজারও ভিডিয়োটি শেয়ার করে সেটিকে নেপালের হৃদয়বিদারক দৃশ্য বলে দাবি করেন (Nepal viral video)। কিন্তু এখানেই সামনে আসে গুরুত্বপূর্ণ তথ্য।

ফ্যাক্ট-চেকে জানা গিয়েছে, ভিডিয়োটি নেপালের নয়। এটি উত্তর ভিয়েতনামের হা জিয়াং প্রদেশের। থিয়েন ডুয়েন নামে এক কনটেন্ট ক্রিয়েটর ওই দুই শিশুর ভিডিয়ো করেছিলেন। তবে আরও একটি বিষয় স্পষ্ট নয়।

ওই দুই শিশু সত্যিই তাদের মা-বাবাকে খুঁজছিল কি না, অথবা ভিডিয়োটি (Nepal viral video) ঠিক কোন পরিস্থিতিতে নেওয়া হয়েছিল, তার নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ, ভিডিয়োর দৃশ্যটি বাস্তব হলেও সেটিকে নেপাল বিপর্যয়ের দৃশ্য বলে দাবি করা সঠিক নয়।

তবুও শিশুটির পিঠে বোনকে নিয়ে চলার দৃশ্য যে মানুষের মন ছুঁয়ে গিয়েছে, তা স্পষ্ট। কারণ ছবিটা শুধু একটি ভাই-বোনের নয়, এ যেন শৈশবের কাঁধে হঠাৎ এসে পড়া এক অসম্ভব দায়িত্বের প্রতিচ্ছবি। এই দৃশ্য দেখে অনেকের মনে পড়েছে জাপানের যুদ্ধবিধ্বস্ত দুই ভাই-বোন সেতা ও সেতসুকোর কথা, যাদের গল্প উঠে এসেছে অ্যানিমেটেড চলচ্চিত্র ‘গ্রেভ অফ দ্য ফায়ারফ্লাইজ়’-এ।

তবে আবেগ যতই গভীর হোক, তথ্যের জায়গায় সতর্ক থাকাই জরুরি। কারণ একটি হৃদয়বিদারক ছবি সত্যিই কাঁদাতে পারে! কিন্তু তার সঙ্গে জুড়ে দেওয়া ভুল পরিচয় সেই সত্যকেই বদলে দিতে পারে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন