28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

বেতন বাকি থাকায় বন্ধ সাফাই কাজ! আবর্জনায় নাকাল নৈহাটিতে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি?

Aaj India Desk, উত্তর ২৪ পরগনা : নৈহাটির ও পরিচিত পরিচ্ছন্ন রাস্তাগুলিই গত দুমাসে ধীরে ধীরে বদলে গেছে। কোথাও বাড়ির সামনে জমে থাকছে আবর্জনা, কোথাও আবার ড্রেন পরিষ্কারের অভাবে আটকে থাকছে নোংরা জল। দুর্গন্ধ আর মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দাদের একটাই প্রশ্ন, হঠাৎ কেন এমন পরিস্থিতি? এর পিছনে উঠে আসছে বড় একটি অভিযোগ। প্রায় দু’মাস ধরে বেতন পাচ্ছেন না নৈহাটি পুরসভার সাফাইকর্মী ও নির্মল সাথীদের একাংশ। একইসঙ্গে পেনশনভোগীদের প্রাপ্যও বকেয়া থাকার অভিযোগ রয়েছে। ফলে বেতন সংকটের সঙ্গে শহরের সাফাই ব্যবস্থার এই বেহাল ছবির যোগসূত্র নিয়েই এখন বাড়ছে উদ্বেগ। (Naihati Garbage Problem)

রাস্তায় জমছে আবর্জনা

স্থানীয়দের অভিযোগ, নৈহাটির একাধিক রাস্তা ও বসতিপূর্ণ এলাকায় নিয়মিত আবর্জনা সরানো হচ্ছে না। কোথাও বাড়ির সামনেই জমে থাকছে ময়লা, কোথাও আবার তৈরি হয়েছে আবর্জনার স্তূপ। দীর্ঘসময় আবর্জনা পড়ে থাকায় দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্য নিয়েও প্রশ্ন উঠছে।পাশাপাশি বিভিন্ন এলাকায় নিয়মিত ড্রেন পরিষ্কার হচ্ছে না। ফলে সামান্য বৃষ্টিতেই জল জমছে। আবর্জনা জমে থাকা এবং নিকাশি ব্যবস্থার সমস্যা এভাবে একসঙ্গে চলতে থাকলে কোনো জটিল রোগ অসুখ ছড়াতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। (Naihati Garbage Problem)

বেতন না পেয়ে কাজ বন্ধ কর্মীদের

এই পরিস্থিতির অন্যতম কারণ হিসেবে সামনে এসেছে সাফাইকর্মী এবং নির্মল সাথীদের বেতন বকেয়া থাকার অভিযোগ। সংশ্লিষ্ট কর্মীদের দাবি, প্রায় দু’মাস ধরে তাঁরা পারিশ্রমিক পাচ্ছেন না। ফলে সংসার চালানো থেকে দৈনন্দিন খরচ মেটানো, সবকিছুতেই সমস্যার মুখে পড়তে হচ্ছে তাঁদের। একই অভিযোগ রয়েছে পুরসভার পেনশনভোগীদের ক্ষেত্রেও। তাঁদের প্রাপ্য সময়মতো না মেলায় আর্থিক সমস্যার মুখে পড়েছেন বহু অবসরপ্রাপ্ত কর্মী বলে অভিযোগ। সাফাই কর্মীদের যথাযথ বেতন না দেওয়াতেই সাফাই কাজ বন্ধ করে দেন তাঁরা। (Naihati Garbage Problem)

সম্প্রতি রাজ্য সরকারের তরফে অগ্নিমিত্রা পাল শহরগুলিতে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যত্রতত্র ময়লা বা থুতু না ফেলার বিষয়ে জোর দেন। কিন্তু সেই সময়েই নৈহাটির বিভিন্ন এলাকায় প্রকাশ্যে আবর্জনা জমে থাকার এই অভিযোগ সেই উদ্যোগের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলছে। এখন স্থানীয় বাসিন্দা ও পুরকর্মীদের একাংশের দাবি, প্রথমে সাফাইকর্মী ও নির্মল সাথীদের বকেয়া পারিশ্রমিক দ্রুত মেটানো হোক। একইসঙ্গে নিয়মিত আবর্জনা সরানো, ড্রেন পরিষ্কার এবং নিকাশি ব্যবস্থার উপর নজর বাড়ানোরও দাবি উঠেছে। এবার প্রশাসন এই বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেয় কিনা সেদিকেই তাকিয়ে স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন