28 C
Kolkata
Tuesday, September 1, 2026
spot_img

সেপ্টেম্বর থেকে ‘নো ছাড়’! রাস্তায় বেরিয়ে এই ভুল করলেই দিতে হবে টাকা

Aaj India Desk, কলকাতা: আগস্ট মাসজুড়ে ছিল সচেতনতার প্রচার। হাতে ছিল সময়ও। কিন্তু সেপ্টেম্বর শুরু হতেই সেই পর্ব শেষ। এবার থেকে শহর বা রাস্তাঘাট নোংরা করার ঘটনায় আর শুধু সতর্ক করে ছেড়ে দেওয়া হবে না। নিয়ম ভাঙলে সরাসরি দিতে হবে জরিমানা। ১ সেপ্টেম্বর থেকেই রাজ্যের পুরনিগম, পুরসভা এবং নোটিফায়েড এরিয়াগুলিতে এই ব্যবস্থা কার্যকর হয়েছে।

রাজ্যকে পরিষ্কার রাখার লক্ষ্যে আগেই একাধিকবার কড়া বার্তা দিয়েছিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। জুলাই এবং আগস্ট মাসে মূলত সাধারণ মানুষকে নিয়ম সম্পর্কে সচেতন করার উপর জোর দেওয়া হয়েছিল। পরিচ্ছন্নতার বার্তা দিতে বিভিন্ন জায়গায় নিজেও প্রচারে অংশ নেন মন্ত্রী। কখনও ঝাঁটা হাতে রাস্তায় নেমেছেন, আবার কোথাও ডাস্টবিন বিলি করে মানুষকে নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলার বিষয়ে সচেতন করেছেন। দোকান-বাজারেও পৌঁছে দেওয়া হয়েছে একই বার্তা। এবার সেই সচেতনতার জায়গা থেকে সরাসরি নিয়ম প্রয়োগের পথে হাঁটল প্রশাসন।

কোন ঘটনায় কত টাকা দিতে হবে?

নতুন ব্যবস্থায় প্রকাশ্যে থুতু ফেলা আর বিনা জরিমানায় পার পাওয়া যাবে না। এমন ঘটনা ঘটলে ১০০ টাকা ফাইন দিতে হবে। প্রকাশ্যে প্রস্রাব বা মলত্যাগ করলে জরিমানার পরিমাণ ২০০ টাকা।

শুধু তাই নয়, রাস্তা বা অন্য কোনও অননুমোদিত জায়গায় আবর্জনা ফেললেও ২০০ টাকা দিতে হবে। নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহার করলেও একই অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। অর্থাৎ, রাস্তায় চলাফেরার সময় পরিচ্ছন্নতার নিয়ম অমান্য করলে এবার সরাসরি পকেটে চাপ পড়তে পারে।

নগদ টাকা নেওয়া যাবে না

জরিমানা আদায়ের পদ্ধতিতেও রাখা হয়েছে নির্দিষ্ট নিয়ম। অনুমোদিত আধিকারিকরা ঘটনাস্থলেই ফাইন করতে পারবেন, কিন্তু নগদে টাকা নেওয়া যাবে না। জরিমানার অর্থ শুধুমাত্র ডিজিটাল বা অনলাইন ব্যবস্থার মাধ্যমে জমা দিতে হবে।

কোথায় চলবে নজরদারি?

শুধু শহরের ব্যস্ত রাস্তা নয়, নর্দমা, জলাশয়, বাজার, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় স্থান এবং সরকারি ভবনগুলিতেও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়ে নজর দেওয়া হবে। এই বিষয়ে রাজ্যের তরফে জেলাশাসকদের কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে। স্থানীয় স্তরে প্রচার এবং নিয়ম কার্যকর করার দায়িত্বও দেওয়া হয়েছে।

‘Do not litter. Do not spit in public places, streets, hospitals, etc. Keep Bengal clean’এই বার্তাকে সামনে রেখে জেলায় জেলায় সচেতনতা চালানো হবে।

পাশাপাশি, নিয়ম ভাঙা বা পরিচ্ছন্নতা সংক্রান্ত সমস্যা চোখে পড়লে সাধারণ মানুষ অ্যাপের মাধ্যমেও অভিযোগ জানাতে পারবেন। ফলে সেপ্টেম্বর থেকে বার্তা স্পষ্ট সচেতনতার পর এবার নিয়ম না মানলে ব্যবস্থা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন