32 C
Kolkata
Sunday, August 30, 2026
spot_img

‘এ, বি, সি—কোন তৃণমূল ফিরবে?’ মমতার ‘আবার ফিরবে’ মন্তব্যে লকেটের খোঁচা!

কলকাতা: ‘তৃণমূল আবার ফিরবে’! মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) এই আত্মবিশ্বাসী বার্তার পরেই পাল্টা প্রশ্ন ছুড়ে দিলেন লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee)। প্রশ্নটা ছোট, কিন্তু রাজনৈতিক খোঁচাটা বেশ লম্বা! ‘কোন তৃণমূল ফিরবে? এ, বি, সি, কোন তৃণমূল?’

চুঁচুড়ায় বিজেপির প্রশিক্ষণ কর্মসূচিতে এসে তৃণমূলকে নিশানা করতে গিয়ে লকেটের (Locket Chatterjee) বক্তব্যে যেন রাজনীতির মঞ্চটাই হয়ে উঠল ‘তৃণমূলের ভার্সন খোঁজার পরীক্ষা’। তাঁর দাবি, দীর্ঘ ১৫ বছরের শাসনে সাধারণ মানুষকে গুরুত্ব দেয়নি তৃণমূল। উপরন্তু, এখন দলটি নাকি নানা ভাগে বিভক্ত! তাই ‘ফিরবে’ শুনেই তাঁর পাল্টা প্রশ্ন, ফিরবে ঠিক কোন ভার্সন?

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এফআইআর প্রসঙ্গেও সরব হন লকেট। তাঁর দাবি, হাইকোর্টের নির্দেশ না মানলে ব্যবস্থা হওয়াই স্বাভাবিক। অতীতে মমতা সরকারও নিয়ম না মানলে ব্যবস্থা নিত! এমন উদাহরণ টেনে বিজেপি নেত্রীর (Locket Chatterjee) কটাক্ষ, ‘তখন নিয়ম ছিল নিয়ম, আর এখন নিয়মটা বোধহয় একটু অন্যরকম?’

তবে আসল ‘পাঞ্চলাইন’ আসে মমতার ‘তৃণমূল আবার ফিরবে’ মন্তব্যে। লকেটের দাবি, ১৫ বছরের শাসনে সাধারণ মানুষকে গুরুত্ব দেওয়া হয়নি। আর এখন রাজ্যের রাজনীতিতে নাকি নতুন অধ্যায়, ‘উন্নয়নের রাজনীতি’।

বিজেপি ক্ষমতায় এসে পশ্চিমবঙ্গের উন্নয়ন নিয়েই ভাবছে বলেও দাবি করেন তিনি (Locket Chatterjee)। অর্থাৎ, একদিকে ‘ফিরে আসার’ ডাক, অন্যদিকে ‘কোনটা ফিরবে?’-র পাল্টা প্রশ্ন, বঙ্গ রাজনীতিতে আপাতত ভোটের অঙ্কের সঙ্গে যোগ হয়েছে একটু ‘ABC’! চুঁচুড়ার মঞ্চ থেকে তাই লকেটের বার্তা বেশ স্পষ্ট! তৃণমূল ফিরবে কি না, সেই উত্তর পরে, আগে ঠিক হোক, ফিরবে কোন তৃণমূল!

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন