Aaj india desk, কলকাতা: গত ১৯ আগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ভিতর তান্ডব চালায় এবিভিপি। তাতে সংগত করেন শাসকদল বিজেপির বিধায়ক শর্বরী মুখোপাধ্যায়। যাদবপুরকে বরাবরই রাষ্ট্রবিরোধী বলে চিহ্নিত করতে চায় বিজেপি। আজ যাদবপুরে বন্দে মাতরম কর্মসূচি নেয় বিজেপি। সেখানে যাদবপুরের পড়ুয়া এবং বাম দলগুলিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। যাদবপুরের এসএফআই ইউনিট থেকে এবার এলো প্রত্যুত্তর।
কি বলল এস এফ আই?
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) এসএফআই নেত্রী এষনা সেন বলেন,” যাদবপুর বিশ্ববিদ্যালয় স্বাধীনতা সংগ্রামের আঁতুড় ঘর। কেউ যদি সে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে লিনিয়ার ন্যারেটিভ ছড়িয়ে কালিমালিপ্ত করতে চায়, তাহলে তাকে কিভাবে ধূলিসাৎ করতে হয় আমরা জানি।” উনিশে আগস্ট রাতে শুধুমাত্র মহিলাদের উদ্দেশ্যে নানান কটুক্তি করা হয় বলে অভিযোগ। এষনা আরো বলেন,” মাননীয় বিধায়ক শর্বরী মুখোপাধ্যায় যে ধরনের প্ল্যাকার্ড নিয়ে রাস্তায় হাঁটছিলেন তাতে বোঝা গেছে উনার উদ্দেশ্য কেবল আমাদের চরিত্র হনন করা। বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার নিয়ে উনাদের কোন চিন্তা ভাবনা নেই।”
এস এফ আই কি আজাদী চাইছে?
যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) নিয়ে অভিযোগ তারা দেশদ্রোহী তারা আজাদী স্লোগান তোলেন। এই প্রসঙ্গে এসএফআইয়ের বক্তব্য ” আমার দেশে এখনো বহু মানুষ ঠিকঠাক শিক্ষা পায় না। আমাদের দেশের বহু মানুষকে এখনো ফুটপাথের থাকতে হয় তাদের পেট ভরে খাবার জোটে না। আমরা এই অনাহার অশিক্ষা থেকে আজাদী চাই। ভারতবর্ষ দেশটা থেকে নয়, এই দেশকে আমরা ভালোবাসি। থ্রেড দিয়ে হুমকি দিয়ে যাদবপুর কে দখল করা যায় না যারা যাদবপুরে আসতে চান পরীক্ষা দিয়ে আসুন।” দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় নিয়ে এই মুহূর্তে দুই ভাগে বিভক্ত জনতা। তবে রাজনৈতিক মহলের মতে যাদবপুরের উপর বিজেপির এ আচরণ আসলে ভয় থেকে।


