T20 বিশ্বকাপ নিয়ে বেশ কিছু দিন থেকেই চলছে নানাবিধ জল্পনা। বাংলাদেশ এই বিশ্বকাপে না খেলার সিদ্বান্ত নেওয়ার পর পাকিস্তান সরকারও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের ইঙ্গিত দেয়। সেই ইঙ্গিত ঘিরেই চলছিল বিতর্ক। কিন্তু সোমবার বিতর্কের অবসান ঘটায় ICC।
ICCর বিবৃতি
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে ICC জানায়, ICC এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে সদস্য দেশগুলোর নিরপেক্ষতা এবং খেলার স্বার্থ রক্ষায় একমত হয়েছে। সেই প্রেক্ষিতেই পূর্বের নির্ধারিত ম্যাচগুলিতে পাকিস্তান অংশগ্রহণ করবে বলে জানানো হয়।
রক্ষা ১৭৪ মিলিয়ন
নির্ধারিত সূচি অনুযায়ী ICC Mens T20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান। এর ফলে আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিরুদ্ধে পাকিস্তান মাঠে নামবে বলে আনুষ্ঠানিক ভাবে জানানো হয়। পাশাপাশি পাকিস্তান ভারতের সাথে ম্যাচ খেলতে রাজি হওয়ায় ICC ১৭৪ মিলিয়ন ক্ষতি হওয়ার হাত থেকে রক্ষা পায়।
পাক এর মুখোমুখি আমেরিকা
তবে ভারতের বিরুদ্ধে ম্যাচের আগে ১০ ফেব্রুয়ারি পাকিস্তান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে। এর আগেই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে তারা নেদারল্যান্ডসের বিরুদ্ধে তিন উইকেটে জয় লাভ করেছিল।
এই ঘোষণার আগে লাহোরে ICC, PCB এবং BCB এর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর ICC ও BCB যৌথভাবে জানায়, টুর্নামেন্টে অংশ না নেওয়ার কারণে বাংলাদেশের বিরুদ্ধে কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না।
তবে ICC এর এই বিবৃতির মাধ্যমে T20 বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বহু প্রতীক্ষিত এই ম্যাচের ফলাফল কী হবে তাই নিয়ে চলছে নানান আলোচনা।


