25 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

উত্তরপ্রদেশে নয়, এবার বাংলায় চললো বুলডোজার!

মালদা: রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হল পুরনো বাড়ি সহ একাধিক দোকান! কিন্তু কার নির্দেশে? ঘটনা মালদার (Malda) ইংরেজবাজার পুরসভার ১৯ নং ওয়ার্ডের। সূত্রের খবর, তৃণমূল পরিচালিত পুরবোর্ডে একটি পুরনো বাড়ি সহ একাধিক দোকানকে গুড়িয়ে দেওয়া হয়। ভবনটির তলায় ছিল প্রায় ১২ থেকে ১৫ টি দোকানঘর ছিল।

কোনোরকম আগাম সতর্কতা ছাড়াই দোকানঘরগুলি ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের। জানা গিয়েছে, হাইকোর্টে বিষয়টি বিচারাধীন। তবে পুরসভার তরফে ভবনটিতে ‘ড্যামেজ নোটিশ’ ঝোলানো ছিল না। তাহলে কার নির্দেশে এই কাজ?

দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গঙ্গোপাধ্যায়ের দাবী, শাসকদলের মদতেই রাতের অন্ধকারে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বিল্ডিং সহ একাধিক দোকান! যার প্রেক্ষিতে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরীর পাল্টা দাবী, ভবনটি যথেষ্ট পুরনো হয়ে গিয়েছে। ‘বিপজ্জনক’ হয়ে যাওয়ায় বাড়ির মালিকই পুরসভার কাছে আবেদন জানিয়ে সেটি ভাঙতে বলেন।

“আবেদন পেয়ে আমরা বাড়িটির স্বাস্থ্য পরীক্ষার জন্য ইঞ্জিনিয়র পাঠাই। তিনি পরীক্ষা করে জানান, বাড়িটি বিপজ্জনক,” তারপরেই ভবনটি ভাঙার অনুমতি দেওয়া হয়েছে, বলে দাবী পুরপ্রধানের। শুধু তাই নয়, পুরসভার কাছে বিল্ডিং ভাঙার উপযুক্ত পরিকাঠামো নেই বলে বাড়ির মালিক নিজেই সেটি ভেঙেছেন বলে দাবী করেন পুরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

অন্যদিকে, বিনা নোটিশে দোকানঘর ভেঙে দেওয়ায় ক্ষোভে ফুঁসছেন মালদা (Malda) মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সদস্যরা। ৪৮ ঘন্টার মধ্যে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে ব্যবসা বন্ধ করবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্চেন্ট চেম্বার অফ কমার্সের সভাপতি জয়ন্ত কুন্ডু সহ অন্যান্য সদস্যরা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন