31 C
Kolkata
Wednesday, August 26, 2026
spot_img

‘ঘরে ঢুকে শিক্ষা দেব’—যাদবপুরের পর বারাসত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের সংঘর্ষ!

কলকাতা: রাখি বাঁধতে গিয়েই রণক্ষেত্র! যাদবপুরের পর এবার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি (বারাসত বিশ্ববিদ্যালয়) ছাত্ররাজনীতির হিংসায় উত্তপ্ত। ABVP ও তৃণমূল ছাত্র পরিষদের (TMCP) সংঘর্ষে আহত হয়েছেন অন্তত দু’জন ছাত্র। তাঁদের গলা ও ঘাড়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হস্টেলে ডেকে মারধরের অভিযোগ!

ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায় রাষ্ট্রবিজ্ঞানের এমএ প্রথম বর্ষের ছাত্র অরূপকে ঘিরে। ABVP-র অভিযোগ, কথা বলার অছিলায় তাঁকে হস্টেলে ডেকে মারধর করা হয়। আলতাফ নামে TMCP-র এক সদস্যের বিরুদ্ধে অভিযোগও তোলা হয়েছে। খবর পেয়ে ABVP-র ছাত্ররা হস্টেলে পৌঁছতেই দু’পক্ষের মধ্যে হাতাহাতি ও পালটা হামলা শুরু হয়। ABVP-র বারাসত নগর সম্পাদক প্রীতম পাঠকের দাবি, অরূপ ছাড়াও তাঁদের আরও এক সদস্য গুরুতর জখম হয়েছেন এবং সংঘর্ষে ব্লেড ব্যবহার করা হয়েছে।

বিতর্কের কেন্দ্রে রাখিবন্ধনের অনুদান

গেরুয়াপন্থী ছাত্র সংগঠন ABVP-র দাবি, বিশ্ববিদ্যালয়ে রাখিবন্ধন অনুষ্ঠানের জন্য অনুদানের আবেদনে উপাচার্য অনুমোদন দেওয়ার পর থেকেই আপত্তি তোলে টিএমসিপি। সেই ক্ষোভ থেকেই হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ এবিভিপির। পাশাপাশি টিএমসিপির বিরুদ্ধে ‘জঙ্গিপনা’র অভিযোগ তুলে সংগঠনের হুঁশিয়ারি, শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা চললে “ঘরে ঢুকে শিক্ষা দেওয়া হবে।”

পাল্টা দাবি: “আমরাই আক্রান্ত”!

অন্যদিকে TMCP-র সঙ্গে যোগ অস্বীকার করে হস্টেলের কয়েকজন ছাত্রের দাবি, তাঁরা কোনও রাজনৈতিক দলের সদস্য নন। তাঁদের অভিযোগ, ABVP-র ছাত্ররাই হস্টেলে ঢুকে হামলা চালায় এবং ১০–১২ জন সাধারণ ছাত্র আহত হয়েছেন।

রাজনীতি থেকে পুলিশি নজরদারি

ঘটনায় বিজেপি বিধায়ক শংকর চট্টোপাধ্যায় বহিরাগত TMCP কর্মীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, সংঘর্ষের কারণ জানতে উপাচার্যের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ে পুলিশ মোতায়েন রয়েছে। তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন