29 C
Kolkata
Wednesday, February 11, 2026
spot_img

পিসি ভাইপোর চাপে ‘ভ্যানিশ’ কুমার !

স্নেহা পাল, কলকাতা: সোমবার SIR বিষয়ে সুপ্রিম কোর্টের মামলা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক মহল। এরই মধ্যে এই ভোটার তালিকা সংশোধন (SIR) বিষয়ে এবং রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে কবিতার মাধ্যমে প্রতিবাদ জানালেন তৃণমূল কংগ্রেস নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banarjee)।

সোমবার সামাজিক মাধ্যমে প্রকাশিত অভিষেক ব্যানার্জি রচিত কবিতায় উঠে এল রাষ্ট্রীয় ক্ষমতার প্রশ্ন। নাগরিকত্বের ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা এবং প্রশাসনিক প্রক্রিয়ার সমালোচনা করেন তিনি। এর পাশাপাশি তিনি দাবি করেন, কাগজের মাধ্যমে নাগরিকত্ব নির্ধারণ মানুষের অস্তিত্ব ও ইতিহাসকে অস্বীকার করার শামিল।

https://x.com/abhishekaitc/status/2020773315766517954

কবিতায় উঠে এসেছে ভোটার তালিকা সংশোধন (SIR), পরিচয় প্রমাণে নথির দাবি এবং তার ফলে সৃষ্ট ভয় ও অনিশ্চয়তার প্রসঙ্গ। ক্ষমতার সাথে আইন ও বিবেকের সংঘাত নিয়েও কবিতায় প্রশ্ন তোলা হয়েছে। কবিতার একাধিক পংক্তিতে সংবিধান, নাগরিক অধিকার এবং মানবিক মূল্যবোধের প্রসঙ্গ উঠে এসেছে।

এই কবিতা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে তৃণমূল কংগ্রেস সমর্থকদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায়। বাঙালির স্বর হয়ে কলম ধরার জন্য কুর্নিশ জানিয়ে মন্তব্য করেন তাঁর বহু অনুগামী।

উল্লেখ্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) এবং নাগরিকত্ব সংক্রান্ত বিষয় নিয়ে সাম্প্রতিক সময়ে রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক চলছে। সেই প্রেক্ষাপটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লেখা এই কবিতা রাজনৈতিক প্রতিবাদের সাংস্কৃতিক রূপ হিসেবে উঠে আসছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন