34 C
Kolkata
Friday, August 21, 2026
spot_img

লালবাজারের বদলে স্থানীয় থানা? ব্যাঙ্ক-আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তায় নয়া নির্দেশ কলকাতা পুলিশের

Aaj India Desk, কলকাতা: শহরের ব্যাঙ্ক ও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের (Banks and Financial Institutions) নিরাপত্তা আরও জোরদার করতে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ (Kolkata Police)। এবার থেকে প্রতিটি এলাকার ব্যাঙ্ক ও আর্থিক সংস্থার নিরাপত্তার বিষয়টি সরাসরি দেখভাল করবে সংশ্লিষ্ট স্থানীয় থানা (Local Police Station)। এতদিন এই দায়িত্ব মূলত লালবাজারের গোয়েন্দা বিভাগের (Detective Department) ডাকাতি দমন শাখার হাতে ছিল। কলকাতা পুলিশ কমিশনার অজয় কুমার নন্দের (Ajay Kumar Nanda) নির্দেশে সেই ব্যবস্থায় এবার পরিবর্তন আনা হল।

কলকাতা পুলিশের তরফে এ নিয়ে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, শুধু ব্যাঙ্ক খোলার ও বন্ধের সময় নয়, দিনের অন্যান্য সময়ও সংশ্লিষ্ট এলাকায় পুলিশের টহল বাড়াতে হবে। কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানে পর্যাপ্ত সিসিটিভি রয়েছে কি না, নিরাপত্তার ব্যবস্থা ঠিকঠাক আছে কি না এবং অ্যালার্ম সিস্টেম সচল রয়েছে কি না, সেগুলিও নিয়মিত পরীক্ষা করতে হবে স্থানীয় থানার পুলিশকে।

পুলিশের নজরে কোনও সন্দেহজনক ব্যক্তি বা গাড়ি এলে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। কোনও ব্যাঙ্কে ডাকাতি বা লুঠের পরিকল্পনা নিয়ে গোয়েন্দা বিভাগের কাছে তথ্য এলে তা দ্রুত সংশ্লিষ্ট থানাকে জানানো হবে। প্রয়োজনে কোনও ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানের সামনে অতিরিক্ত নিরাপত্তারক্ষী মোতায়েন করা হবে। তবে সেই প্রয়োজন রয়েছে কি না এবং কতটা নিরাপত্তা বাড়ানো হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট ডেপুটি কমিশনাররা।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন