29 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

‘ভূরিভোজে দেখা যায়, মানুষের পাশে নয়’! সৌগতকে ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান! উত্তাল বিমানবন্দর চত্বর!

কলকাতা: মঙ্গলের বিকেলে উত্তাল কলকাতা বিমানবন্দর! বৈঠকে যোগ দিতে বিমানবন্দর কর্তৃপক্ষের অফিসে পৌঁছতেই তৃণমূল সাংসদ সৌগত রায়কে (Saugata Roy) ঘিরে ধরে বিক্ষুব্ধ জনতা! কালো পতাকা, জুতো দেখানো থেকে ‘গো ব্যাক’, ‘চোর চোর’ স্লোগান, সব মিলিয়ে হাইভোল্টেজ পরিস্থিতি তৈরি হয়।

জানা গিয়েছে, বিমানবন্দর অথরিটি অফিসে একটি বৈঠক ছিল। দমদম এলাকার সাংসদ হিসেবে সেই বৈঠকে আমন্ত্রণ ছিল সৌগতের। নিজের গাড়িতে করে বিমানবন্দর চত্বরে পৌঁছতেই একদল বিক্ষোভকারী তাঁর গাড়ি ঘিরে ধরেন। সাংসদকে ফিরে যাওয়ার দাবি জানাতে থাকেন তাঁরা। চলতে থাকে স্লোগান। বিক্ষোভকারীদের হাতে দেখা যায় কালো পতাকা, জুতো দেখিয়েও প্রতিবাদ করা হয় বলে অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে সৌগত (Saugata Roy) গাড়ির কাচ নামিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করেন। কিন্তু তাতেও পরিস্থিতি শান্ত হয়নি। বিক্ষোভকারীরা তাঁর কোনও কথাই শুনতে রাজি ছিলেন না বলে জানা গিয়েছে। শেষে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সৌগত রায়কে সেখান থেকে নিরাপদে বের করে নিয়ে যায়।

নিমতার পর এবার বিমানবন্দর!

সৌগত রায়কে (Saugata Roy) ঘিরে বিক্ষোভ অবশ্য এই প্রথম নয়। চলতি বছরের মে মাসের শেষদিকে নিমতায় তাঁকে ঘিরে বিক্ষোভের ঘটনা সামনে এসেছিল। সেই সময়ও তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার পাশাপাশি ‘চোর’ স্লোগান দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেন সাংসদ। ঘটনার পিছনে বিজেপি কর্মী-সমর্থকদের হাত রয়েছে বলে দাবি করেছিলেন তিনি। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এল বিক্ষোভের ছবি। তবে এবার জায়গাটা আরও হাই-প্রোফাইল, কলকাতা বিমানবন্দর।

‘ভূরিভোজে দেখা যায়, মানুষের পাশে নয়’—বিধায়কের নিশানা

ঘটনায় সৌগত রায়কে (Saugata Roy) কড়া আক্রমণ করেছেন বিজেপি বিধায়ক অরিজিৎ বক্সী। তাঁর অভিযোগ, দমদমের স্থানীয় মানুষের সমস্যার সময় সাংসদকে পাশে পাওয়া যায় না।অরিজিতের কটাক্ষ, এলাকার মানুষ জলমগ্ন থাকলেও সাংসদকে তাঁদের পাশে দেখা যায়নি, বরং বিভিন্ন ‘ভূরিভোজের’ অনুষ্ঠানে তাঁকে দেখা যেত। তিনি আরও দাবি করেন, মানুষের ক্ষোভের কারণেই সৌগতকে ঘিরে এই বিক্ষোভ হয়েছে। তাঁর বক্তব্য, আত্মসম্মান থাকলে সাংসদের পদ থেকে ইস্তফা দেওয়া উচিত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন