31 C
Kolkata
Tuesday, August 18, 2026
spot_img

বিস্ফোরক রিপোর্ট! দেশের ১৪ মুখ্যমন্ত্রী ফৌজদারি মামলায় অভিযুক্ত! কত নম্বরে শুভেন্দু? জানলে চমকে যাবেন!

নয়াদিল্লি: রাজনীতির ময়দানে ফের আলোচনার কেন্দ্রে নেতা-মন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা। সুপ্রিম কোর্টে পেশ হওয়া এক রিপোর্টে দেশের মুখ্যমন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে থাকা ফৌজদারি মামলার পরিসংখ্যান সামনে এসেছে (Criminal Charges against CMs)। আর সেই তালিকায় বাংলাকে ঘিরে উঠে এসেছে একাধিক চমকপ্রদ তথ্য।

রিপোর্ট অনুযায়ী, দেশের ২৮টি রাজ্যের মধ্যে ১৪টি রাজ্যের মুখ্যমন্ত্রী গুরুতর ফৌজদারি মামলায় (Criminal Charges against CMs)অভিযুক্ত। মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি মামলা রয়েছে তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডির বিরুদ্ধে, ৮৯টি। এরপরেই রয়েছেন ছাব্বিশের ভোটে মমতা সরকারের ‘অপশাসনের’ অবসান ঘটিয়ে বাংলার মসনদে বসা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ফৌজদারি মামলার (Criminal Charges against CMs) তালিকায় দ্বিতীয় স্থানেই রয়েছেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী! তাঁর বিরুদ্ধে ২৯টি মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তৃতীয় স্থানে কর্নাটকের ডিকে শিবকুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নায়ডু, দু’জনের বিরুদ্ধেই রয়েছে ১৯টি করে মামলা। তালিকায় এরপর কেরলের ভিডি সতীশন ১৮টি মামলা নিয়ে রয়েছেন। ঝাড়খণ্ডের হেমন্ত সোরেন এবং মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়ণবীসের বিরুদ্ধে ৫টি করে মামলা রয়েছে। হিমাচল প্রদেশের সুখবিন্দর সিংয়ের বিরুদ্ধে রয়েছে ৪টি।

তবে মুখ্যমন্ত্রীদের তালিকাতেই (Criminal Charges against CMs) শেষ নয় চমক। রিপোর্টে বলা হয়েছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় এবং বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বিরুদ্ধে রয়েছে ২টি করে মামলা। সিকিমের প্রেম সিং তামাং, পঞ্জাবের ভগবন্ত মান, ওড়িশার মোহনচরণ মাঝি এবং রাজস্থানের ভজনলাল শর্মার বিরুদ্ধে রয়েছে একটি করে মামলা।

সাংসদদের হিসেবেও বড় সংখ্যা

মুখ্যমন্ত্রীদের পাশাপাশি সাংসদদের বিরুদ্ধেও রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক মামলা। রিপোর্ট অনুযায়ী, ৫৪৩ জন লোকসভা সাংসদের মধ্যে ২৫১ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যসভার ২৩৩ জন সাংসদের মধ্যে ৭৫ জনের বিরুদ্ধে মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বাংলার ক্ষেত্রেও ছবিটা নজরকাড়া। রাজ্যের ৪২ জন সাংসদের মধ্যে ১৬ জন ফৌজদারি মামলায় অভিযুক্ত বলে রিপোর্টে দাবি করা হয়েছে।

বিধায়কদের তালিকায় একেবারে শীর্ষে বাংলা!

সবচেয়ে বড় চমক সম্ভবত বিধায়কদের পরিসংখ্যানে। রিপোর্ট অনুযায়ী, দেশের মধ্যে ফৌজদারি মামলায় অভিযুক্ত বিধায়কের সংখ্যার নিরিখে প্রথম স্থানে পশ্চিমবঙ্গ। বাংলার ১৭০ জন বিধায়কের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে! অর্থাৎ রাজ্যের প্রায় ৫৮ শতাংশ বিধায়কের বিরুদ্ধে মামলা রয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে। এরপর রয়েছে কেরল ৫৭ জন, অন্ধ্রপ্রদেশ ৫৬, তেলঙ্গানা ৪৯, ঝাড়খণ্ড ৪৫ এবং ওড়িশা ৪৫।

অর্থাৎ মুখ্যমন্ত্রী থেকে সাংসদ, আর বিধায়করাজনীতির প্রায় প্রতিটি স্তরেই ফৌজদারি মামলার পরিসংখ্যান নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে বিধায়কদের ক্ষেত্রে দেশের তালিকার শীর্ষে বাংলার নাম থাকায় রিপোর্টটি ঘিরে রাজনৈতিক মহলে কৌতূহল আরও বেড়েছে। রিপোর্টটি সুপ্রিম কোর্টে পেশ করেছেন শীর্ষ আদালত নিযুক্ত অ্যামিকাস কিউরি বিজয়হংসরিয়া।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন