30 C
Kolkata
Saturday, August 15, 2026
spot_img

‘আজ PoK ভারতের হত, যদি…’! স্বাধীনতা দিবসে অতীত টেনে তোপ ওমর আবদুল্লার!

নয়াদিল্লি: স্বাধীনতা দিবসে পাক অধিকৃত কাশ্মীর (PoK) নিয়ে বোমা ফাটালেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। শনিবার শ্রীনগরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ওমর দাবি করেন, ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা ও রাজ্যের মর্যাদা বাতিল না করা হলে, আজ পাক-অধিকৃত কাশ্মীরের (PoK) মানুষ জম্মু ও কাশ্মীরের সঙ্গে পুনরায় যুক্ত হওয়ার দাবিতে সরব হতেন।

শুধু তাই নয়, সীমান্তের ওপারের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। ওমরের (Omar Abdullah) কথায়, কাশ্মীরিদের পূর্বপুরুষদের সেই বার্তা, “আক্রমণকারীরা সাবধান, আমরা কাশ্মীরিরা প্রস্তুত”, আজও প্রাসঙ্গিক। PoK-র পরিস্থিতি তাঁকে ব্যথিত করছে বলেও জানান জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, সেখানে গণতান্ত্রিক অধিকারের দাবিতে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, অনেকে আহত ও কারারুদ্ধ হয়েছেন।

আর একটি গুরুত্বপূর্ণ বার্তাও দেন ওমর (Omar Abdullah)। তিনি জানান, জম্মু ও কাশ্মীর বিধানসভায় পাক-অধিকৃত অংশের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে। “আমরা আশা করি, একদিন সেই আসনগুলি পূরণ হবে,” বলেন তিনি। কিন্তু ওমরের এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত।

বিজেপি নেতা তথা উপত্যকার বিরোধী দলনেতা সুনীল শর্মা সরাসরি নিশানা করেন মুখ্যমন্ত্রীকে। তাঁর অভিযোগ, জাতীয় পতাকা উদযাপনের দিনে উন্নয়ন ও সরকারের কাজের খতিয়ান তুলে না ধরে ওমর রাজনীতি করেছেন।

তাহলে স্বাধীনতা দিবসের মঞ্চ থেকে ওমরের (Omar Abdullah) এই বার্তা কি শুধুই রাজনৈতিক বক্তব্য? নাকি জম্মু-কাশ্মীর ও PoK নিয়ে আরও বড় কোনও রাজনৈতিক বার্তার ইঙ্গিত? ওমরের বিস্ফোরক মন্তব্যের পর এখন সেই প্রশ্নেই উত্তপ্ত উপত্যকার রাজনীতি।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন