29.4 C
Kolkata
Wednesday, August 12, 2026
spot_img

আপাতত আর নয়… আর কি ফুটবলে ফিরবেন মেসি ?

Aaj India desk, : লিওনেল মেসি (leonel Messi) অবসর নেবেন কিনা এই নিয়ে জল্পনা চলছিল কয়েকদিন আগেও। তার মধ্যেই আর্জেন্টিনাকে ফাইনালে তুলেছিলেন তিনি। গোল্ডেন বুটের দৌড়ে টক্কর দিয়েছেন তরুণদের। অবসরের কথা শোনা যায়নি তার মুখে। কদিন আগেই মারা গেছেন মেসির বাবা হোর্হে মেসি। বাবার মৃত্যুর খবরে খুবই ভেঙে পড়েছেন লিওনেল মেসি। বাবা ছিলেন তার এজেন্ট। ছোট থেকে বাবার সমর্থনেই বড় ফুটবলার হতে পেরেছেন মেসি। আর তাই বাবা মারা যাওয়াতেই অবাক করা সিদ্ধান্ত নিয়েছেন মেসি।

মেসি কি অবসর নিলেন ?

লিওনেল মেসি (leonel Messi) আপাতত অনির্দিষ্টকালের জন্য ফুটবল থেকে ছুটি নিয়েছেন। তিনি জানিয়েছেন আপাতত তিনি ফিরবেন না ফুটবলে। তবে পুরোপুরি অবসরের কথাও বলেননি। শোক সামনে ফিরে আসতে পারেন মেসি। আপাতত তার বিশ্রাম দরকার। তার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে তার ক্লাব মায়ামি। ক্লাবের তরফ থেকে জানানো হয়েছে মেসি যতদিন ইচ্ছে ছুটি নিতে পারেন। ক্লাব তার পাশে আছে। গত ৯ আগস্ট বাবা মারা যাবার আগেও ক্লাব ফুটবলে গোল করেছেন মেসি। মেসির না থাকাটা ইন্টার মায়ামির জন্য ধাক্কা হলেও তারা কিংবদন্তি ফুটবলারের পাশে রয়েছে।

মেসি কি আর ফিরবেন ?

চলতি বিশ্বকাপে দারুন ফর্মে ছিলেন লিওনেল মেসি (leonel Messi)। তারপরেও বিশ্বকাপ অধরাই রয়ে গেছে তাদের। ফাইনালে উঠেও কাপ জিততে পারেননি। তার সহযোদ্ধা সকলেই প্রায় অবসর নিয়ে নিয়েছেন। একা মেসি এখনো খেলে যাচ্ছেন। এবং দারুণ ফর্মেও রয়েছেন। এর আগেও একবার বিশ্বকাপের ফাইনালে হেরে গিয়ে অবসর ঘোষণা করেছিলেন মেসি। কিন্তু আবার ফিরে এসেছিলেন। দেশকে উপহার দিয়েছেন দুটি কোপা একটি বিশ্বকাপ। আর্জেন্টিনার জাতীয় দল থেকে জানানো হয়েছিল মেসি যতদিন ইচ্ছে খেলতে পারেন। কিন্তু মেসির ক্যারিয়ারের সব থেকে বড় অবদান ছিল যে মানুষটার তাকে হারিয়ে মেসি কি আর ফিরবেন? এই নিয়ে সংশয়ে রয়েছেন অনেকেই।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন