32.3 C
Kolkata
Monday, August 10, 2026
spot_img

নেতাজির আদর্শে তৈরি হবে নিউ ‘আজাদ হিন্দ পার্টি’! চন্দ্র বসুর পাশে দাঁড়াবে Gen G ?

Aaj India Desk, কলকাতা : নেতাজির ‘আজাদ হিন্দ’ ভাবনাই এবার হবে দেশের নতুন রাজনৈতিক ঠিকানা? এমনটাই জানালেন নেতাজির প্রপৌত্র চন্দ্র বসু (Chandra Bose)। নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শকে সামনে রেখে এবার নতুন রাজনৈতিক শক্তি গড়ার প্রস্তুতি নিয়েছেন তিনি। সেই রাজনৈতিক দলের নাম রাখা হবে ‘আজাদ হিন্দ পার্টি’। এই নতুন রাজনৈতিক উদ্যোগের মেন্টর হিসেবে থাকবেন চন্দ্র বসু নিজেই। তবে এই উদ্যোগের মূল কেন্দ্রবিন্দু এবং সমর্থকরূপে তরুণ প্রজন্মকেই অর্থাৎ জেন জিকে চেয়েছেন তিনি।

কবে থেকে শুরু হবে এই নতুন দল ?

১৯৪৩ সালের ২১ অক্টোবর সিঙ্গাপুরে আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। সেই দিনটিকেই নতুন রাজনৈতিক উদ্যোগের সূচনার জন্য বেছে নেওয়া হচ্ছে। চন্দ্র বসুর (Chandra Bose) বক্তব্য অনুযায়ী, নেতাজির জন্মস্থান কটক থেকেই নতুন দলের প্রথম কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে।

তবে দলটি আনুষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে, নাকি প্রথমে রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে যাত্রা শুরু করবে, তা এখনও চূড়ান্ত নয়। তবে নতুন দল তৈরির ক্ষেত্রে নির্বাচন কমিশনে রেজিস্ট্রেশন, দলের প্রতীক নির্ধারণ-সহ একাধিক সাংগঠনিক কাজ ধাপে ধাপে করা হবে বলে জানিয়েছেন চন্দ্র বসু।

নেতাজির আদর্শ পূরণই হবে দলের লক্ষ্য

নতুন উদ্যোগে চন্দ্র বসুর (Chandra Bose) সঙ্গে থাকবেন নেতাজির অনুরাগী এবং গবেষকদের একটি গোষ্ঠী। দেশের বিভিন্ন প্রান্তে তরুণ নেতাজি-অনুরাগী ও গবেষকদের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ এই উদ্যোগে উৎসাহ জোগাচ্ছে বলে জানিয়েছেন তিনি। গুজরাত, উত্তরপ্রদেশ, বিহার, ওড়িশা এবং বাংলার তরুণদের সঙ্গে যোগাযোগের কথাও উল্লেখ করেছেন চন্দ্র বসু। তাঁর মতে, নেতাজির আদর্শ পূরণই দলের প্রধান লক্ষ্য হবে।

তৃণমূল ছাড়ার পর নতুন রাজনৈতিক ভাবনা

সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন চন্দ্র বসু। দল ছাড়ার কারণ হিসেবে তিনি ব্যক্তিগত কারণের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছিলেন। এর আগে ফরওয়ার্ড ব্লক এবং বিজেপিতেও ছিলেন তিনি। ২০১৬ সালে বিজেপিতে যোগ দেওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নেতাজির আদর্শ অনুসারে কাজ করার ইচ্ছার কথা জানিয়েছিলেন বলে দাবি তাঁর। তবে তাঁর বক্তব্য, বিজেপিতে থেকেও সেইভাবে কাজ করা সম্ভব হয়নি। তৃণমূলও রাজ্যে ক্ষমতা হারানোর পর জাতীয় স্তরে নেতাজির আদর্শ অনুযায়ী কাজ করার সুযোগ আর নেই বলে মনে করছেন তিনি। সেই কারণেই নতুন রাজনৈতিক দলের ভাবনা বলে জানিয়েছেন চন্দ্র বসু। তবে তাঁর এই ভাবনা কতটা সফল হয় সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন