28.4 C
Kolkata
Saturday, August 8, 2026
spot_img

বিজেপির কে তোলাবাজ, কে নয়—বাছাই করবে ‘আসল তৃণমূল’-রা!

কলকাতা: শীর্ষ নেতৃত্ব ‘জিরো টলারেন্স’-এর কথা বললেন তৃণমূল স্তরে বিজেপি কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যেই তোলাবাজির অভিযোগ উঠতে শুরু করেছে। এই আবহেই গতকাল অর্থাৎ শুক্রবার শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে নবান্নে ‘সান্ধ্য টিফিন’ সহযোগে বৈঠক করেছেন ‘আসল তৃণমূল’ তথা বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee)।

তারপরই বিরোধী দলনেতাকে গুরুদায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠকের পর ঋতব্রত দাবী করেন, মুখ্যমন্ত্রী তাঁদের নির্দেশ দিয়েছেন, কোন কোন বিজেপি কর্মী বা সদস্য এলাকায় হুমকি, তোলাবাজি কিংবা অন্যায় কাজে যুক্ত, বিধানসভা ভিত্তিক ভাবে তাঁদের তালিকা তৈরি করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে। সেই তালিকা হাতে পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে দাবি ঋতব্রতের (Ritabrata Banerjee)।

অর্থাৎ, অভিযোগ উঠলেই শুধু রাজনৈতিক পাল্টাপাল্টি নয়, এবার নির্দিষ্ট নাম ও তথ্য হাতে নিয়ে পদক্ষেপের পথে হাঁটতে চাইছে শাসকদল। বিধানসভা ধরে তালিকা তৈরির নির্দেশে সেই বার্তাই স্পষ্ট হচ্ছে। প্রসঙ্গত, ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ঘটনা সামনে এসেছে। অভিযোগ, রাজনৈতিক পরিচয় বদলে বিজেপির সঙ্গে যুক্ত হওয়ার পরেও একাংশের বিরুদ্ধে তৃণমূল কর্মী-সমর্থকদের উপর চাপ সৃষ্টি, হুমকি এবং টাকা আদায়ের অভিযোগ উঠছে।

শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) সঙ্গে বৈঠকে ‘নব্য’ বিজেপিদের এই ভূমিকা নিয়ে সরব হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় (Ritabrata Banerjee), আখরুজ্জামানরা।
ঋতব্রতদের দাবি, বিষয়টি নিয়ে তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যে বিরক্তি এবং আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের অভিযোগ মন দিয়ে শোনার পর মুখ্যমন্ত্রী পাল্টা তাঁদেরই একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন বলে দাবি করেন ঋতব্রত (Ritabrata Banerjee)।

‘কে কত টাকা চাইছে’, তালিকা তৈরির নির্দেশ

ঋতব্রতর দাবি, বিধানসভা এলাকা ধরে এমন বিজেপি কর্মীদের তালিকা তৈরি করতে বলেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) , যাঁদের বিরুদ্ধে তৃণমূল কর্মীদের উপর চাপ সৃষ্টি, হুমকি বা তোলাবাজির অভিযোগ রয়েছে। শুধু নাম নয়, কে কার কাছে কত টাকা চাইছে, সেই তথ্যও তালিকায় উল্লেখ করে মুখ্যমন্ত্রীর কাছে জমা দিতে বলা হয়েছে বলে দাবি তাঁর।

তালিকা হাতে পাওয়ার পর অভিযোগগুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন বলে দাবি ঋতব্রতের। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, প্রশাসনের অন্যায় রুখতে সদিচ্ছা থাকা জরুরি। মুখ্যমন্ত্রী শাসক ও বিরোধী উভয় পক্ষেরই বলে উল্লেখ করে ঋতব্রত বলেন, অন্যায় হলে দল না দেখে দুই পক্ষের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন