27.4 C
Kolkata
Friday, August 7, 2026
spot_img

‘পুরা ডাল হি কালা হে!’ E20 ইস্যুতে এবার কী করতে চলেছে কংগ্রেস? বড় ইঙ্গিত রাহুলের

নয়াদিল্লি: পেট্রোলে ইথানল মেশানো নিয়ে ক্ষোভে ফুঁসছেন দেশের একাংশ গাড়ি-চালকরা। এমনকি সিজেপির আন্দোলনের সফলতার পর সোশ্যাল মিডিয়াতে হুড়মুড় করে বেড়েছে ‘E20 জনতা পার্টি’ নামক পেজের ফলোয়ার সংখ্যা। সংসদ ভবন থেকে রাস্তাঘাট, E20 ইস্যু বর্তমানে সকলের মুখে। আর এই ইস্যুকেই কাজে লাগাতে চাইছে বিরোধীরা।

এখন প্রশ্ন উঠছে, E20 ইস্যু নিয়ে বৃহত্তর আন্দলনের পথে হাঁটতে চলেছে কংগ্রেস? শুক্রবার এক্সে একটি ভিডিও পোস্ট করে এমনটাই ইঙ্গিত দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর অভিযোগ, ইথানল-মিশ্রিত এই জ্বালানি ব্যবহারের কারণে মানুষের গাড়ি ও স্কুটারের ক্ষতি হচ্ছে, এমনকি এর প্রভাব মানুষের জীবনেও পড়ছে। বিষয়টি নিয়ে কংগ্রেস বড় আকারে আন্দোলনে নামবে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি।

একটি বক্তব্যে রাহুল (Rahul Gandhi) বলেন, যে কোনও রাজনৈতিক প্রচারে একাধিক ইস্যুর মধ্যে কোনটি আগে তুলে ধরা হবে, তার একটি নির্দিষ্ট ক্রম ঠিক করতে হয়। কিন্তু বর্তমানে দুর্নীতির এত অভিযোগ সামনে আসছে যে সেই তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। তবে সেই তালিকায় E20 ইস্যুকে বাদ দেওয়া হচ্ছে না বলেই স্পষ্ট করেছেন রাহুল। তাঁর বক্তব্য, “এই ইস্যু আমরা ব্যাপক ভাবে তুলব।”

E20 বলতে পেট্রলের সঙ্গে সর্বোচ্চ ২০ শতাংশ ইথানল মেশানো জ্বালানিকে বোঝায়। ভারতে ইথানল মিশ্রিত পেট্রলের ব্যবহার বাড়ানোর নীতি নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে। সেই বিতর্কের মধ্যেই রাহুলের বক্তব্যে নতুন করে উত্তাপ বাড়ল।

‘গাড়ি, স্কুটার, জীবন—সবই নষ্ট হচ্ছে’, দাবি রাহুলের

রাহুলের (Rahul Gandhi) অভিযোগ, E20 জ্বালানি ব্যবহারের ফলে মানুষের গাড়ি ও স্কুটার ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুধু যানবাহনের ক্ষতি নয়, তাঁর দাবি, এর প্রভাব মানুষের জীবনেও পড়ছে। এমনকী E20 ব্যবস্থাকে মানুষের কাছ থেকে ‘সরাসরি চুরি’ বলেও আক্রমণ করেন তিনি। ফলে বিষয়টি কেবল জ্বালানির নীতি নিয়ে মতবিরোধের মধ্যে সীমাবদ্ধ থাকছে না; এর সঙ্গে সাধারণ মানুষের আর্থিক ক্ষতির প্রশ্নও জুড়ে দিতে চাইছে কংগ্রেস। তবে E20 নিয়ে রাহুলের এই অভিযোগগুলির প্রেক্ষিতে সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য কী, তা-ও রাজনৈতিক বিতর্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

সামনে কি বড় রাজনৈতিক প্রচার?

রাহুলের (Rahul Gandhi) বক্তব্যে সবচেয়ে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত, E20 ইস্যুকে এবার ‘ম্যাসিভ’ ভাবে সামনে আনার পরিকল্পনা। অর্থাৎ, বিষয়টি সংসদীয় বিতর্কের পাশাপাশি বৃহত্তর রাজনৈতিক প্রচারের অংশ হতে পারে। একদিকে দুর্নীতির একাধিক অভিযোগ, অন্যদিকে জ্বালানির দাম ও গাড়ির রক্ষণাবেক্ষণের মতো সরাসরি সাধারণ মানুষের সঙ্গে যুক্ত বিষয়, এই দুইয়ের মধ্যে E20-কে কতটা বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে পারে কংগ্রেস, এখন সেটাই দেখার।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন