কলকাতা: কলকাতার (KMC) ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি করার প্রস্তাব ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা। ৩০ পাতার প্রাথমিক খসড়ায় এবার স্পষ্ট করে দেওয়া হয়েছে কোন রাস্তা, খাল, রেললাইন, নদী কিংবা গুরুত্বপূর্ণ মোড় ধরে নতুন ওয়ার্ডগুলির সীমানা নির্ধারণ করা হয়েছে।
তবে মনে রাখতে হবে, এটি এখনও চূড়ান্ত তালিকা নয়। ৫ অগস্ট থেকে ১৩ অগস্ট পর্যন্ত নাগরিকদের আপত্তি ও পরামর্শ জানানোর সুযোগ রয়েছে। সেই মতামত বিবেচনা করার পরেই চূড়ান্ত তফসিল প্রকাশ হবে।
তার আগে একনজরে দেখে নিন প্রস্তাবিত ১ থেকে ১৫ নম্বর ওয়ার্ডে কোন কোন এলাকা (KMC) পড়ছে—
নম্বর ওয়ার্ড: কাশীপুর-চিৎপুর
- কাশীপুর ও চিৎপুরের বড় অংশ এই ওয়ার্ডে।
- উত্তরে: প্রামাণিক ঘাট রোড, কাশীপুর রোড, কাশীনাথ দত্ত রোড।
- দক্ষিণে: রুস্তমজি পারসি রোড, রতনবাবু রোড, গোপী মণ্ডল লেন, গোপালচন্দ্র চট্টোপাধ্যায় রোড।
- পূর্বে: বিটি রোড।
- পশ্চিমে: হুগলি নদী।
অর্থাৎ, প্রামাণিক ঘাট সংলগ্ন এলাকাও এই ওয়ার্ডের প্রস্তাবিত সীমানায়।
২ নম্বর ওয়ার্ড: কাশীপুরের দক্ষিণাংশ
- কাশীপুরের দক্ষিণাংশ নিয়ে এই ওয়ার্ড।
- উত্তরে: গোপী মণ্ডল লেন, গোপালচন্দ্র চট্টোপাধ্যায় রোড, গোবিন্দ মণ্ডল রোড।
- দক্ষিণে: খগেন্দ্র চট্টোপাধ্যায় রোড।
- পূর্বে: বিটি রোড।
- পশ্চিমে: কাশীপুর রোড।
মূলত কাশীপুরের আবাসিক এলাকার বড় অংশ এখানে।
৩ নম্বর ওয়ার্ড: দক্ষিণ সিঁথি
- দক্ষিণ সিঁথি ও দমদম রোড সংলগ্ন এলাকা।
- সীমানায় রয়েছে কালিচরণ ঘোষ রোড, রামকৃষ্ণ ঘোষ রোড, দমদম রোড ও গৌরসুন্দর শেঠ লেন।
- পূর্ব রেলের অংশও সীমানা নির্ধারণে ব্যবহৃত হয়েছে।
দক্ষিণ সিঁথির বড় অংশ এই ওয়ার্ডে।
৪ নম্বর ওয়ার্ড: দক্ষিণ সিঁথির আরও অংশ
- দক্ষিণ সিঁথির আরও একটি অংশ।
- উত্তরে: সাউথ সিঁথি রোড ও কালিচরণ ঘোষ রোড।
- দক্ষিণে: দমদম রোড।
- পূর্বে: পূর্ব রেলের লাইন।
- পশ্চিমে: সামার সরণি ও গৌরসুন্দর শেঠ লেন।
৫ নম্বর ওয়ার্ড: পাইকপাড়া
- পাইকপাড়ার বড় অংশ।
- উত্তরে: দমদম রোড।
- দক্ষিণে: রাজা মনীন্দ্র রোড, উমাকান্ত সেন লেন ও বীরপাড়া লেন।
- পূর্বে: পূর্ব রেল ও পাইকপাড়া রো।
- পশ্চিমে: নর্দার্ন অ্যাভিনিউ ও শ্রীনাথ মুখার্জি রোড।
৬ নম্বর ওয়ার্ড: পাইকপাড়ার পশ্চিমাংশ
- পাইকপাড়ার পশ্চিমাংশ প্রস্তাবিত এই ওয়ার্ডে।
- উত্তরে: দমদম রোড।
- দক্ষিণে: পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড।
- পূর্বে: নর্দার্ন অ্যাভিনিউ ও শ্রীনাথ মুখার্জি রোড।
- পশ্চিমে: বিটি রোড।
৭ নম্বর ওয়ার্ড: কাশীপুর-চিৎপুর নদীতীর
- কাশীপুর ও চিৎপুরের নদীতীরবর্তী এলাকা।
- উত্তরে: রতনবাবু রোড, রুস্তমজি পারসি রোড, খগেন্দ্র চট্টোপাধ্যায় রোড।
- দক্ষিণে: কৃপানাথ দত্ত রোড, কৃষ্ণলাল দাস রোড, হরিধন দত্ত লেন, কালীপ্রসন্ন সিংহ স্ট্রিট।
- পশ্চিমে: হুগলি নদী।
৮ নম্বর ওয়ার্ড: হুগলি-পাড়ের কাশীপুর
- হুগলি নদীর ধার ঘেঁষা কাশীপুরের আরও একটি অংশ।
- উত্তরে: কৃপানাথ দত্ত রোড ও কৃষ্ণলাল দাস রোড।
- দক্ষিণে: সার্কুলার ক্যানাল।
- পূর্বে: বিটি রোড ও কাশীপুর রোড।
- পশ্চিমে: হুগলি নদী।
৯ নম্বর ওয়ার্ড: বেলগাছিয়া-পাইকপাড়া
- বেলগাছিয়া ও পাইকপাড়া সংলগ্ন এলাকা।
- উত্তরে: পাইকপাড়া রাজা মনীন্দ্র রোড।
- দক্ষিণে: খুদিরাম বসু সরণি ও সার্কুলার ক্যানাল।
- পূর্বে: অনাথনাথ দেব লেন ও ইন্দ্র বিশ্বাস রোড।
- পশ্চিমে: বিটি রোড।
১০ নম্বর ওয়ার্ড: বেলগাছিয়া
- বেলগাছিয়ার গুরুত্বপূর্ণ অংশ।
- উত্তরে: রাজা মনীন্দ্র রোড।
- দক্ষিণে: খুদিরাম বসু সরণি।
- পূর্বে: পূর্ব রেল।
- পশ্চিমে: অনাথনাথ দেব লেন, ইন্দ্র বিশ্বাস রোড ও রেল কোয়ার্টারের পশ্চিম সীমানা।
১১ নম্বর ওয়ার্ড: বেলগাছিয়া রোড-রেল এলাকা
- বেলগাছিয়া রোড ও পূর্ব রেলের মাঝামাঝি এলাকা।
- কৃষ্ণ মল্লিক লেন ও কুণ্ডু লেন গুরুত্বপূর্ণ সীমানা।
- রেল কোয়ার্টারের সীমানাও অন্তর্ভুক্ত হয়েছে।
১২ নম্বর ওয়ার্ড: উল্টোডাঙা-বেলগাছিয়া
- উল্টোডাঙা ও বেলগাছিয়া সংলগ্ন অঞ্চল।
- উত্তরে: নিউ সার্কুলার ক্যানাল।
- দক্ষিণে: বিধাননগর রোড, উজির চৌধুরী রোড, কৃত্তিবাস মুখার্জি রোড ও আরিফ রোড।
১৩ নম্বর ওয়ার্ড: উল্টোডাঙা-শ্যামবাজার-মানিকতলা
- বিস্তীর্ণ এলাকা নিয়ে প্রস্তাবিত এই ওয়ার্ড।
- উত্তরে: সার্কুলার ক্যানাল ও বিধাননগর রোড।
- দক্ষিণে: শ্রী অরবিন্দ সরণি।
- পূর্বে: ক্যানাল ইস্ট রোড।
- পশ্চিমে: বিধান সরণি ও আচার্য প্রফুল্লচন্দ্র রোড।
১৪ নম্বর ওয়ার্ড: শ্যামবাজার-বাগবাজার
- শ্যামবাজার ও বাগবাজারের ঐতিহ্যবাহী এলাকার বড় অংশ।
- সীমানায় রয়েছে শ্যামবাজার স্ট্রিট, ভূপেন্দ্র বসু অ্যাভিনিউ, বাগবাজার স্ট্রিট, রামকান্ত বসু স্ট্রিট, শ্রী অরবিন্দ সরণি, বিধান সরণি ও যতীন্দ্রমোহন অ্যাভিনিউ।
১৫ নম্বর ওয়ার্ড: বাগবাজার-হুগলি তীর
- বাগবাজার ও হুগলি নদীর তীরবর্তী এলাকার বড় অংশ।
- উত্তরে: সার্কুলার ক্যানাল।
- দক্ষিণে: বাগবাজার স্ট্রিট, বোসপাড়া লেন, নিবেদিতা লেন ও রামকান্ত বসু স্ট্রিট।
- পূর্বে: বিধান সরণি ও গিরিশ অ্যাভিনিউ।
- পশ্চিমে: হুগলি নদী।


