34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

‘এটা মহমেডান, কারোর জেলার পলিটিক্স নয়’— এবার হুমায়ুনকে আইনি নোটিশ ধরালো মহামেডান

Aaj India Desk, কলকাতা: মহমেডান ক্লাবের (Mohammedan Sporting Club) সভাপতি হুমায়ুন কবির (Humayun Kabir)-কে ঘিরে বিতর্ক আরও তীব্র হয়েছে। বেশ কয়েক মাস আগে তিনি ক্লাবের সমস্ত আর্থিক সমস্যা দূর করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু সেই প্রতিশ্রুতি এখনও বাস্তবায়িত না হওয়ায় ক্ষুব্ধ ক্লাব কর্তৃপক্ষ। কয়েক দিন আগে জানা যায়, হুমায়ুন কবিরের দেওয়া ৫০ লক্ষ টাকা করে তিনটি চেক, মোট দেড় কোটি টাকার চেক, ব্যাংকে জমা দেওয়ার পর বাউন্স হয়েছে। এরপর বিষয়টি নিয়ে প্রকাশ্যে নিজের বক্তব্যও দেন নওদাঁর বিধায়ক। তবে তাতেও পরিস্থিতি বদলায়নি।

এবার হুমায়ুন কবিরের বিরুদ্ধে আইনি পদক্ষেপের পথে হাঁটল মহমেডান ক্লাব। তাঁকে একটি আইনি নোটিস পাঠানো হয়েছে। ক্লাবের দাবি, প্রতিশ্রুতি দিয়ে তা পালন না করায় এবং চেক বাউন্স হওয়ার ঘটনায় তাদের মনে হয়েছে, তিনি অসৎ উদ্দেশ্যেই ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছিলেন। নোটিসে জানানো হয়েছে, প্রতিশ্রুতি অনুযায়ী বকেয়া টাকা আগামী ১৫ দিনের মধ্যে পরিশোধ করতে হবে। তা না হলে তাঁর বিরুদ্ধে দেওয়ানি ও ফৌজদারি—দুই ধরনের মামলাই দায়ের করা হবে।

এই প্রসঙ্গে ক্লাবের সাধারণ সম্পাদক ওয়াসিম আক্রম “উনি অনেক বড় বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে কোনও টাকা দেননি। বাধ্য হয়েই আমাদের আইনি পথে যেতে হয়েছে। যে চেকগুলো দিয়েছিলেন, সেগুলিও বাউন্স করেছে। তাই এখন বিষয়টি আইন অনুযায়ী এগোবে। এরপর পুলিশ ও আদালতই যা সিদ্ধান্ত নেওয়ার নেবে।”

তিনি আরও বলেন, “মুর্শিদাবাদে বসে উনি নানা মন্তব্য করছেন, এমনকি ক্লাব থেকে আমাদের সরিয়ে দেওয়ার কথাও বলছেন। কিন্তু মহমেডান ক্লাব ওনার জেলার রাজনৈতিক মঞ্চ নয়। আমরা বারবার তাঁকে ক্লাবে এসে আলোচনার অনুরোধ করেছি, কিন্তু তিনি আসেননি। শুধু দূর থেকে বক্তব্য রেখে যাচ্ছেন। প্রতিশ্রুতির টাকা না দিলে তাঁকে আইনের মুখোমুখি হতেই হবে।”

ক্লাব সূত্রে খবর, নির্ধারিত সময়ের মধ্যেই ওই অর্থ দেওয়ার কথা ছিল। কিন্তু সেই টাকা না আসায় পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এর মধ্যেই ক্লাবের অস্থায়ী সভাপতি হিসেবে গজল জাফর দায়িত্ব নিয়েছেন। এখন নজর আগামী ১৫ দিনের দিকে। এই সময়ের মধ্যে হুমায়ুন কবির প্রতিশ্রুত অর্থ পরিশোধ করেন কি না, নাকি এই বিতর্ক আরও বড় আকার নেয়, সেদিকেই তাকিয়ে রয়েছে বাংলার ক্রীড়ামহল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন