34.3 C
Kolkata
Tuesday, August 4, 2026
spot_img

ভবানীপুর ভোট মামলা ফের ঝুলে গেল? নথি না পৌঁছানোয় ক্ষুব্ধ হাইকোর্ট

Aaj India Desk, কলকাতা: ভবানীপুর বিধানসভা কেন্দ্রের (Bhawanipore Assembly Election) নির্বাচনী ফলাফল নিয়ে দায়ের হওয়া মামলার শুনানিতে ফের দেরি হল। আদালতের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও মামলার প্রয়োজনীয় নথি এখনও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) আইনজীবীর হাতে পৌঁছায়নি। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) এই বিষয়টি সামনে আসতেই আদালত অসন্তোষ প্রকাশ করে। কেন নির্দিষ্ট সময়ের মধ্যে নথি পাঠানো হয়নি, তা জানতে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে আদালত।

ভবানীপুর কেন্দ্রের ভোটের ফল এবং গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে পুনর্গণনার আবেদন করে এই মামলা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শুনানির সময় তাঁর আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে জানান, প্রয়োজনীয় নথি হাতে না থাকায় মামলার শুনানি ঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। এ সময় আদালতে ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, “কলকাতা হাইকোর্টে যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে, নির্বাচনী মামলার নিষ্পত্তি পাঁচ বছরেও হয় না।”

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর পক্ষের আইনজীবী জয়দীপ কর এই বক্তব্যের বিরোধিতা করেন। তাঁর দাবি, আদালতের আগের নির্দেশ মেনেই সংশ্লিষ্ট ইভিএম এবং মামলার সব গুরুত্বপূর্ণ নথি সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে। তাই এই মামলায় অযথা বিলম্বের কোনও কারণ নেই।

দুই পক্ষের বক্তব্য শোনার পর কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয়, আগামী চার সপ্তাহের মধ্যে উভয় পক্ষ নিজেদের কাছে থাকা প্রয়োজনীয় নথির কপি একে অপরকে দিতে হবে। পাশাপাশি, সেই কাজ সম্পন্ন হয়েছে বলে হলফনামাও আদালতে জমা দিতে হবে। এছাড়াও, সব পক্ষ নির্ধারিত নথি ঠিকমতো পেয়েছেন কি না, তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন