35.1 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

ব্যাক টু হাইকোর্ট! চোখের চিকিৎসায় বিদেশযাত্রা মামলায় ‘সুপ্রিম’ ধাক্কা অভিষেকের!

কলকাতা: ফের ঝুলে গেল অভিষেকের (Abhishek Banerjee) বিদেশযাত্রা! এই মামলায় সোমবার কোনও হস্তক্ষেপ করল না সুপ্রিম কোর্ট। বরং মামলাটি ফের কলকাতা হাই কোর্টে পাঠিয়ে দিল দেশের সর্বোচ্চ আদালত। একই সঙ্গে প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে মামলার শুনানি করে সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করবে হাই কোর্ট। এর ফলে অভিষেকের চোখের চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা আপাতত ঝুলেই রইল। এখন সব নজর কলকাতা হাই কোর্টের পরবর্তী শুনানির দিকে।

ঘটনার সূত্রপাত, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টে আবেদন করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । তাঁর বিরুদ্ধে একাধিক মামলা বিচারাধীন থাকায় আদালতের অনুমতি ছাড়া দেশ ছাড়া সম্ভব নয়। সেই কারণেই আদালতের দ্বারস্থ হন তিনি। সূত্রের খবর, গত ২৯ জুলাই তাঁর আমেরিকা যাওয়ার পরিকল্পনা ছিল।

তবে ২০ জুলাই বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে শুনানির সময় হাই কোর্ট এই বিদেশযাত্রা নিয়ে প্রশ্ন তোলে। আদালতের পর্যবেক্ষণ ছিল, চোখের চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা কী? বিচারপতি মন্তব্য করেন, কলকাতাতেই একাধিক উন্নত হাসপাতাল রয়েছে। প্রয়োজন হলে এসএসকেএম হাসপাতালেই বিশেষ মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসার ব্যবস্থা করা যেতে পারে।

হাইকোর্টের এই অবস্থানকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) । সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি. মোহনা-র বেঞ্চে মামলার শুনানি হয়। অভিষেকের পক্ষে সওয়াল করেন সিনিয়র আইনজীবী গোপাল শংকরনারায়ণ।

তবে মামলার মূল বিষয়ে প্রবেশ না করেই শীর্ষ আদালত জানিয়ে দেয়, “আমরা হাই কোর্টকে অনুরোধ করব, এক সপ্তাহের মধ্যে মামলাটি শুনে নিষ্পত্তি করতে।” অর্থাৎ, বিদেশযাত্রার অনুমতি দেওয়া হবে কি না, সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বই কলকাতা হাই কোর্টের উপরই থাকল।

ফলে আপাতত অভিষেকের (Abhishek Banerjee) বিদেশে চিকিৎসার পথ খুলল না। হাই কোর্ট আগামী এক সপ্তাহের মধ্যে কী সিদ্ধান্ত নেয়, সেটাই এখন এই মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন