28.3 C
Kolkata
Monday, August 3, 2026
spot_img

বাড়ি তৈরি সামগ্রী রাস্তায় রাখলেই গুনতে হবে মোটা অংকের জরিমানা! ১ সেপ্টেম্বর থেকেই নতুন নিয়ম

Aaj India Desk, শিলিগুড়ি: বাড়ি তৈরির সময় দীর্ঘদিন ধরে রাস্তার উপর বালি, ইট, পাথর বা অন্য নির্মাণসামগ্রী (Building materials) ফেলে রাখার প্রবণতা বন্ধ করতে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। আগামী ১ সেপ্টেম্বর থেকে রাস্তায় এভাবে নির্মাণসামগ্রী রেখে জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করলে মোটা অঙ্কের জরিমানা (Penalty) দিতে হবে।

রবিবার শিলিগুড়ি পুরনিগমের একাধিক সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে এই ঘোষণা করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। তিনি জানান, ব্যক্তিগত কাজের জন্য সরকারি রাস্তা দখল করে রাখা কোনওভাবেই বরদাস্ত করা হবে না। তিনি বলেন, “বাড়ি তৈরি করছেন বলে রাস্তার উপর ইট, বালি বা পাথর ফেলে রাখা চলবে না। ১ সেপ্টেম্বর থেকে এই নিয়ম ভাঙলে জরিমানা করা হবে। নির্মাণসামগ্রী নিজের জমির মধ্যেই রাখতে হবে। রাস্তা কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”

এদিন ফাঁকা জমি বছরের পর বছর অপরিষ্কার অবস্থায় ফেলে রাখার বিষয়েও সতর্ক করেন তিনি। তাঁর বক্তব্য, অনেক জায়গায় ঝোপঝাড়, নোংরা জল বা আবর্জনা জমে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ ছড়ানোর আশঙ্কা তৈরি হয়। তাই বাড়ির পাশাপাশি ফাঁকা জমিও পরিষ্কার রাখা জমির মালিকের দায়িত্ব। মন্ত্রী বলেন, “অনেক বছর পরে বাড়ি করবেন বলে এখন জমি নোংরা অবস্থায় ফেলে রাখা যাবে না। নিজের জমি পরিষ্কার না রাখলে তার প্রভাব আশপাশের মানুষের উপর পড়বে। প্রতিবেশীরা ডেঙ্গুতে আক্রান্ত হবেন, এটা সরকার মেনে নেবে না।”

এর পাশাপাশি শহরের যানজট কমানো এবং পথচারীদের সুবিধার জন্য আরও কিছু পদক্ষেপের কথাও জানান তিনি। ফুটপাতে বেআইনিভাবে গাড়ি বা বাইক দাঁড় করিয়ে রাখলেও জরিমানা করা হবে। পার্কিং ব্যবস্থা আরও সহজ করতে খুব শিগগিরই একটি স্মার্ট পার্কিং অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। ফুটপাত দখল করে ব্যবসা করা হকারদেরও পথচারীদের জন্য পর্যাপ্ত জায়গা ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর আগের ঘোষণার কথা উল্লেখ করে মন্ত্রী স্পষ্ট করেন, আসন্ন দুর্গাপুজো পর্যন্ত রাজ্যে কোনও হকার উচ্ছেদ অভিযান চালানো হবে না।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন