31 C
Kolkata
Sunday, March 29, 2026
spot_img

মুম্বই বিমানবন্দরে সংঘর্ষ : মুখোমুখি এয়ার ইন্ডিয়া – ইন্ডিগো

মঙ্গলবার সন্ধ্যায় মুম্বই বিমানবন্দরের (Mumbai Airport) ট্যাক্সিওয়েতে স্বাভাবিক ব্যস্ততার মধ্যেই ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। মুহূর্তে নড়েচড়ে বসে বিমানবন্দর কর্তৃপক্ষ। ৩ ফেব্রুয়ারি সন্ধ্যা প্রায় ৭টা ৩০ মিনিটে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সি করার সময় এয়ার ইন্ডিয়া (Air India) ও ইন্ডিগোর (Indigo) দুটি বিমান একে অপরের উইংটিপে ঘষা লাগে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, Air India ফ্লাইট AI 2732 কোয়েম্বাটোরের উদ্দেশে উড়ানের আগে Mumbai Airport ট্যাক্সিওয়ে C1-এ দাঁড়িয়ে ছিল। সেই সময় হায়দরাবাদ থেকে আসা ইন্ডিগোর ফ্লাইট 6E 791 ল্যান্ডিংয়ের পর ট্যাক্সিওয়ে B1-এ যাওয়ার পথে ছিল। ট্যাক্সি করার সময় দুই বিমানের ডান দিকের উইংটিপে ঘষা লাগে।

ঘটনার পরপরই দুই বিমানকে নিরাপত্তা বিধি মেনে নিজ নিজ বে তে ফিরিয়ে আনা হয়। প্রযুক্তিগত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত পরীক্ষা শুরু হয়। উইংটিপে ক্ষতি ধরা পড়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এয়ার ইন্ডিয়া তাদের বিমানটি গ্রাউন্ডেড রাখে।

তবে এই সংঘর্ষে কোনও যাত্রী বা ক্রু আহত হননি। দুই বিমানের সব যাত্রীকে নিরাপদে টার্মিনালে নামানো হয়। এয়ার ইন্ডিয়ার যাত্রীদের জন্য বিকল্প যাতায়াতের ব্যবস্থা করা হয়।

ঘটনার কারণ যাচাই করতে তদন্তে নেমেছে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (DGCA)। ট্যাক্সিওয়ে ব্যবস্থাপনা, এয়ার ট্রাফিক কন্ট্রোলের নির্দেশ সহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন