28 C
Kolkata
Wednesday, July 29, 2026
spot_img

আবার হবে এস এস সি ! কি জানালেন মুখ্যমন্ত্রী?

Aaj India desk, কলকাতা: দীর্ঘদিন ধরে এসএসসি (SSC) পরীক্ষা হয়নি। ফলে বঞ্চিত হয়েছেন বহু শিক্ষিত ছেলে মেয়ে। বহু ছাত্র-ছাত্রী পর্যাপ্ত শিক্ষকের অভাবেই পড়াশোনা করছে। সরকারি স্কুলগুলিতে শিক্ষকের অভাব। তবুও আগের সরকার সেই শূন্য পদ পূরণ করতে আগ্রহী ছিল না। এর সাথে ছিল পাহাড় প্রমাণ দুর্নীতি। যার ফলে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে। তারা সকলেই ২০১৬ তে এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় পরে গত বছর হলো এসএসসি (SSC)পরীক্ষা। কিন্তু তার কাউন্সিলিং এখনো চলছে। এখনো প্রায় ১২ হাজার শূন্য পদ রয়েছে। এর মধ্যেই সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

কতজনকে নেওয়া হবে? 

আবার নতুন করে এসএসসি(SSC) পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, “স্কুল সার্ভিস কমিশন এর ক্ষেত্রে রাজনৈতিক নিয়োগ বন্ধ করেছি। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমরা ইন্টারভিউয়ের ব্যবস্থা করছি। ৬০০০ বাকি ছিল। হয়ে যাবে।এই ১২ হাজার বাদে আরও ৩৮ হাজার শিক্ষক-শিক্ষিকা, অধ্যাপিকা ধাপে ধাপে নিয়োগ করতে পারব।’’ শুধু তাই নয় প্যারা টিচারদের জন্যও তিনি দিয়েছেন সুখবর। শুভেন্দু বলেছেন, ” ৪২১৯২ জন পারা টিচারদের এই বাজেটে মাসিক সন্মানিক ৫ হাজার টাকা বাড়ানো হয়েছে। যেটা অগাস্ট থেকে কার্যকর করা হবে।”

কবে হবে পরীক্ষা ?

২০২৫ সালের এসএসসি (SSC) পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের কাউন্সেলিং চলছে। কাউন্সিলিং পর্ব শেষ হয়ে শিক্ষক নিয়োগ হবে। এর পরেই হবে পরবর্তী এসএসসি(SSC)।এর জন্য কমিশন খুব তাড়াতাড়ি নতুন নোটিস জারি করবে।আবেদনের তারিখ এবং পরীক্ষার সময়সূচি পরবর্তীতে অফিসিয়াল ওয়েবসাইট West Bengal School Service Commission-এ জানিয়ে দেওয়া হবে। আইনি জটিলতা কেটে যাওয়ায় নিয়োগের ক্ষেত্রে কোন সমস্যা হবে না। যত তাড়াতাড়ি সম্ভব পরীক্ষার তারিখও জানিয়ে দেওয়া হবে। এমনটাই জানা যাচ্ছে সরকারি সূত্রে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন