27.3 C
Kolkata
Thursday, July 23, 2026
spot_img

মৃতদের বাড়িতে মুখ্যমন্ত্রী, গেটম্যানের চরম শাস্তির আশ্বাস

Aaj lndia Desk, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের গোবিন্দপুরে মর্মান্তিক রেল দুর্ঘটনায় প্রাণ হারানো শিশু ও এক সাইকেল আরোহীর পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার। বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে নিহতদের স্বজনদের হাতে ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তার চেক তুলে দেন মুখ্যমন্ত্রী। শুধু আর্থিক অনুদানই নয়, পরিবারের সদস্যদের সঙ্গে আলাদা করে কথা বলে তাঁদের সমস্যার কথাও শোনেন তিনি। কর্মসংস্থান ও চাকরির দাবিগুলি খতিয়ে দেখে ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপের আশ্বাসও দেন।

এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তামান্না পারভিন (৭), ইসানুর রহমান (৯), জেসিকা শবনম (৮), ফারহানা বেগম (৬) এবং সাইকেল আরোহী জামশেদ শেখ।

নিহত ইসানুর রহমানের মা আজিজা খাতুন জানান, তাঁর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে কাজ করেন। ছেলেকে মানুষ করে পরিবারের ভরসা বানানোর স্বপ্ন ছিল তাঁদের। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর তিনি মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন, তাঁর স্বামীর জন্য মুর্শিদাবাদেই একটি চাকরির ব্যবস্থা করা হোক, যাতে পরিবার একসঙ্গে থাকতে পারে। মুখ্যমন্ত্রী বিষয়টি বিবেচনার আশ্বাস দেন।

অন্যদিকে, জেসিকা শবনমের মা শেফালী খাতুন অভিযোগ করেন, রেল গেটম্যানের গাফিলতির জেরেই এই দুর্ঘটনা ঘটেছে। তিনি দোষীর কঠোরতম শাস্তির দাবি জানান। পাশাপাশি নিজের জন্য একটি চাকরির আবেদনও করেন, যাতে ছোট মেয়ের ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। মুখ্যমন্ত্রী তাঁর আবেদনও শুনে দ্রুত বিষয়টি দেখার আশ্বাস দেন।

অনুদান প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, অর্থ দিয়ে সন্তানের মৃত্যুজনিত এই শোক কোনওভাবেই পূরণ করা সম্ভব নয়। তিনি জানান, প্রাথমিক তদন্তে রেল ও পুলিশের রিপোর্টে গেটম্যানের দায়িত্বে গাফিলতির ইঙ্গিত মিলেছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও স্পষ্ট বার্তা দেন তিনি।

শুধু অনুদান নয়, চাকরির আশ্বাসও মিলল। কিন্তু গেটম্যানের বিরুদ্ধে সত্যিই কি কড়া পদক্ষেপ হবে? তদন্তের পরবর্তী রিপোর্টের দিকেই এখন তাকিয়ে গোটা রাজ্য।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন