27.7 C
Kolkata
Tuesday, July 21, 2026
spot_img

দলত্যাগীদের ‘বেঈমান’ বলে কটাক্ষ! ২১ জুলাইয়ের আগে মমতার সুরেই হুমায়ুনের কড়া বার্তা ?

Aaj India Desk, কলকাতা : তৃণমূল কংগ্রেসের বিভাজনের পর প্রথমবার ২১ জুলাই পৃথকভাবে কর্মসূচি পালন করতে চলেছে দলের দুই শিবির। মঙ্গলবার ধর্মতলা ও ময়দান এলাকায় আলাদা সমাবেশকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে দলত্যাগী ঋতব্রত শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করলেন আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। তাঁর দাবি, যারা দল ছেড়ে অন্য পথে গিয়েছেন, তাঁরা বিশ্বাসঘাতক এবং সুবিধাবাদী।

দুই শিবির, দুই কর্মসূচি

মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডল সংলগ্ন এলাকায় মূল কর্মসূচির আয়োজন করা হয়েছে। অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শিবির ধর্মতলায় গান্ধীমূর্তির পাদদেশে পৃথক কর্মসূচি করবে। তৃণমূলের বিভাজনের পর এই প্রথম একই দিনে, একই এলাকায় দুই শিবির নিজেদের সাংগঠনিক শক্তি প্রদর্শনের প্রস্তুতি নিয়েছে।

অন্যদিকে কংগ্রেস ও এনসিপিআই দলের সদস্যরাও পিছিয়ে নেই। কংগ্রেস শহীদ মিনার ও এনসিপিআই রাজঘাটে শহিদ দিবস পালন করবে বলে জানিয়েছে। ফলে আগামীকাল মোট চারটি দলের চারটি পৃথক কর্মসূচি ঘিরে রাজনৈতিক মহলেও বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।

মমতার সুরেই হুমায়ুনের কড়া বার্তা

দলত্যাগীদের নিয়ে সম্প্রতি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া বার্তা দেন। তিনি বলেন, কেউ যদি দল ছাড়তে চান, তাহলে ২১ জুলাইয়ের আগেই সেই সিদ্ধান্ত নিতে পারেন। ২১ জুলাইয়ের এই কর্মসূচিকে সামনে রেখে সোমবার হুমায়ুন কবীরও (Humayun Kabir) বলেন, কোনও রাজনৈতিক নেতা বা নেত্রীর ডাকে মানুষের সমাগম হওয়াটা স্বাভাবিক। তবে যাঁরা দল ছেড়ে চলে গিয়েছেন, তাঁরা বিশ্বাসঘাতক ও সুবিধাবাদী।

নাম না নিয়েই ঋতব্রত শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন,  দীর্ঘদিন যাঁদের রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় খেটেছিলেন, তাঁরাই শেষ পর্যন্ত দল ছেড়ে অন্য পথে হেঁটেছেন। বিদ্রোহীদের অকৃতজ্ঞতার অভিযোগ এনে মমতা শিবিরের পক্ষে হুমায়ুনের এই পরোক্ষ সমর্থন ঘিরে রাজনৈতিক মহলেও বিশেষ চর্চা শুরু হয়েছে।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন