32.2 C
Kolkata
Saturday, July 18, 2026
spot_img

কালই কি রোহিতের শেষ লড়াই? বড় আপডেট বোর্ডের

Aaj lndia Desk, কলকাতা: ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা (Rohit Sharma)-র ভবিষ্যৎ নিয়ে জল্পনা যখন জোরালো , ঠিক তখনই বিতর্কে স্পষ্ট অবস্থান জানাল বিসিসিআই। সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে দাবি উঠেছিল, ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে বোর্ডের দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নাকি আর রোহিত শর্মা নেই। সেই খবর সামনে আসতেই সামাজিক মাধ্যমে শুরু হয় আলোচনা। এমন পরিস্থিতিতে রবিবার লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচই কি রোহিতের শেষ আন্তর্জাতিক ওয়ানডে হতে চলেছে এই প্রশ্ন ঘিরে উদ্বেগ তৈরি হয়েছিল ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

এই জল্পনার মধ্যেই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া সমস্ত গুঞ্জন উড়িয়ে দেন। তিনি স্পষ্ট ভাষায় জানান, রোহিত শর্মার অবসর বা রবিবারের ম্যাচকে তাঁর শেষ আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ঘোষণা করার মতো কোনও আলোচনা বোর্ডে হয়নি। সাইকিয়ার কথায়, রোহিত এখনও ভারতীয় দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য এবং নির্বাচকদের পরিকল্পনায় যতদিন তিনি থাকবেন, ততদিন দেশের জার্সিতেই খেলবেন। তাই লর্ডসের ম্যাচকে তাঁর বিদায়ী ম্যাচ বলে প্রচার করা সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেন তিনি।

চলতি ইংল্যান্ড সিরিজে অবশ্য রোহিতের ব্যাট এখন পর্যন্ত প্রত্যাশা পূরণ করতে পারেনি। প্রথম দুই ওয়ানডেতে তিনি যথাক্রমে ১১ ও ২৬ রান করেছেন। ফলে তাঁর ফর্ম এবং ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে বিসিসিআই সচিবের মতে, একজন অভিজ্ঞ ও সফল ক্রিকেটারের ক্ষেত্রে এমন সাময়িক ব্যর্থতাকে বড় করে দেখা উচিত নয়। তাঁর বিশ্বাস, রোহিতের মতো ব্যাটার যে কোনও সময় বড় ইনিংস খেলে সমালোচনার জবাব দিতে সক্ষম।

অন্যদিকে জানা যাচ্ছে ,২০২৭ বিশ্বকাপের পরিকল্পনা নিয়ে প্রধান কোচ গৌতম গম্ভীর ও প্রধান নির্বাচক অজিত আগরকর নাকি ইতিমধ্যেই রোহিতের সঙ্গে আলোচনা করেছেন। এমনকি রবিবারের ম্যাচের আগে তাঁর বাবা-মায়ের লন্ডনে পৌঁছে যাওয়ার খবরও অবসর জল্পনাকে আরও উসকে দেয়।

তবে বিসিসিআই সচিবের সাম্প্রতিক মন্তব্যের পর অন্তত আপাতত সেই সব জল্পনায় অনেকটাই ইতি টানে। ক্রিকেটপ্রেমীদের আশা, বিতর্কের বদলে এবার মাঠেই নিজের ব্যাটে জবাব দেবেন ভারতের অধিনায়ক।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন