29.3 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

১১১ দিন অনশন করেছিলেন ! চেনেন এই ব্যক্তিকে ?

Aaj India desk, কলকাতা: সোনম ওয়াংচুকের অনশনের কুড়ি দিন কেটে গেছে। পরীক্ষায় প্রশ্ন ফাঁস এবং শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চেয়ে তার এই প্রতিবাদ। ইতিমধ্যেই সোনম অসুস্থ হয়ে পড়েছেন। সরকারের থেকে এখনো অব্দি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। দেশ স্টুডেন্ট প্রতিবাদ উঠেছে। সোনম মারা গেলে তারপরে কি সরকার দুঃখ প্রকাশ করবে? এরকমই একটি ঘটনা ঘটেছিল থেকে আট বছর আগে। ১১১ দিন অনশন করে প্রাণ ত্যাগ করেন অধ্যাপক জি ডি আগরওয়াল(G. D. Agarwal)।

কে ছিলেন অধ্যাপক আগরওয়াল? 

জি ডি আগরওয়াল (G. D. Agarwal) ছিলেন ভারতের একজন পরিবেশবিদ, বিজ্ঞানী এবং আইআইটির (IIT) প্রাক্তন অধ্যাপক। ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রথম সদস্য-সচিব ছিলেন তিনি। ২০১২ সালে তিনি সন্ন্যাস নেন, নাম হয় স্বামী জ্ঞান স্বরূপ সানন্দ। গঙ্গা নদীকে দূষণমুক্ত করা এবং এর স্বাভাবিক প্রবাহ বজায় রাখার জন্য তিনি লড়াই করেছিলেন। বহুবার প্রধানমন্ত্রীকে চিঠিও দেন এই নিয়ে। শেষ পর্যন্ত ২০১৮ সালের ২২শে জুন তিনি হরিদ্বারের মাতৃ সদন আশ্রমে আমরণ অনশন শুরু করেন। সেবারেও সরকারের কোনো তাপ উত্তাপ ছিল না। ১১১ দিন পর মৃত্যু হয় অধ্যাপক আগরওয়ালের। জীবদ্দশায় তার চিঠির উত্তর না দিলেও মৃত্যুর পর তার জন্য লম্বা-চওড়া শোকবার্তা লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

তাঁর দাবি কি পূরণ হয়েছিল? 

অধ্যাপক জি ডি আগরওয়ালের (G. D. Agarwal) মৃত্যুর পর এই নিয়ে দেশজুড়ে হইচই পড়ে যায়। সরকার প্রবল চাপের মুখে পড়ে। তবুও তাঁর দাবিগুলো পুরোপুরি পূরণ হয়নি।কেবল অধ্যাপক আগরওয়ালের মৃত্যুর ঠিক দুদিন আগে কেন্দ্রীয় সরকার গঙ্গা নদীর জন্য একটি সর্বনিম্ন পরিবেশগত প্রবাহ বা ‘এনভায়রনমেন্টাল ফ্লো’ (e-flow) নির্দেশিকা জারি করে। এর বাইরে দেশজুড়ে গঙ্গা দূষণ এবং গঙ্গার বুক থেকে অবৈধ বালি তোলা যেমন চলছিল তেমনি চলছে। ব্যর্থ হয়েছে অধ্যাপক আগরওয়াল এর জীবন দান।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন