32.7 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

ভয়াবহ গাফিলতিতে ৩ মৃত্যু—মুখ খুললেন শুভেন্দু! এবার কার বিরুদ্ধে অ্যাকশন?

কলকাতা: লেভেল ক্রসিং খোলা থাকায় ট্রেনের ধাক্কায় শুক্রবার সকালে মারা গিয়েছে দুই পড়ুয়া সহ তিনজন। মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় (Murshidabad train accident) এবার মুখ খুললেন শুভেন্দু (Suvendu Adhikari)। এক্সের বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, বিশেষ করে যেসব পড়ুয়ার অকালমৃত্যু হয়েছে, তা অত্যন্ত বেদনাদায়ক। এই কঠিন সময়ে রাজ্য সরকার শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি।

মুখ্যমন্ত্রী জানান, দুর্ঘটনার (Murshidabad train accident) পর থেকেই প্রশাসনকে আহতদের চিকিৎসা এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সবরকম সহায়তা করার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে পৌঁছে পরিস্থিতির খোঁজ নিয়েছেন। পাশাপাশি জেলা শাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে থেকে উদ্ধারকাজ ও পরিস্থিতি তদারকি করছেন।

X link: https://x.com/SuvenduWB/status/2078020239623868712

আহতদের সর্বোত্তম চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন শুভেন্দু (Suvendu Adhikari)। তাঁর দাবি, স্বাস্থ্যমন্ত্রী ডা. শরদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন আহতদের চিকিৎসার বিষয়টি পর্যবেক্ষণ করছেন, যাতে কোনওরকম ত্রুটি না থাকে।

দুর্ঘটনার (Murshidabad train accident) কারণ নিয়ে কড়া অবস্থানও স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তিনি বলেন, “গাফিলতি কোনওভাবেই বরদাস্ত করা হবে না।” ইতিমধ্যেই রাজ্য পুলিশ সংশ্লিষ্ট রেল গেটম্যানকে গ্রেফতার করেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়ে শুভেন্দু (Suvendu Adhikari) জানান, তদন্তে যাঁদের দায় প্রমাণিত হবে, তাঁদের বিরুদ্ধে কঠোরতম আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুর্ঘটনার পর রেলও পৃথকভাবে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই ১০ সদস্যের বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কর্তব্যে গাফিলতির অভিযোগে গেটম্যান ও সংশ্লিষ্ট সুপারভাইজারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জানা গিয়েছে, একজন গেটম্যানকে গ্রেফতারও করা হয়েছে। রেলের পাশাপাশি রাজ্য পুলিশের তদন্তেও এখন নজর, এই মর্মান্তিক দুর্ঘটনার নেপথ্যে ঠিক কী কারণে এমন অবহেলা ঘটল।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন