32 C
Kolkata
Friday, July 17, 2026
spot_img

জাতীয় দলের ট্রায়ালের আগে রহস্যজনক অন্তর্ধান! কোথায় ১৫ বছরের দময়ন্তী?

Aaj India Desk, হাওড়া : জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর হয়ে প্রতিদিন ভোরে অনুশীলন করতেন ১৫ বছরের দময়ন্তী সেন (Damayanti Sen)। জাতীয় দলে ট্রায়াল দেওয়ার সুযোগও মিলেছিল তাঁর। অথচ দুধ কিনতে বেরিয়েই কার্যত উধাও সেই দক্ষ কিশোরী। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেলেও কোনো সন্ধান মেলেনি তাঁর।

হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা ১৫ বছরের দময়ন্তী সেন (Damayanti Sen) বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে দুধ আনতে বেরিয়েছিলেন। দীর্ঘ সময় কেটে গেলেও সে বাড়ি না ফেরায় আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। কিন্তু কোথাও তাঁর সন্ধান না মেলায় শেষ পর্যন্ত হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি দায়ের করা হয়।

তদন্তে নেমে পুলিশ হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে। সেখানে দেখা যায়, সকাল প্রায় ১০টার সময় দময়ন্তী (Damayanti Sen) স্টেশনের ৪ ও ৫ নম্বর প্ল্যাটফর্মের মধ্যে ঘোরাফেরা করছিল। সেখানে দেখা যায় দময়ন্তীর পরনে ছিল গোলাপি রঙের হাফ টি-শার্ট এবং হাফ প্যান্ট। কিছুক্ষণ পরে তাকে আর কোনও ক্যামেরায় দেখা যায়নি। এরপর সে কোথায় গিয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। একই সঙ্গে পরিবারের পক্ষ থেকে সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হয়েছে, কেউ যদি দময়ন্তীকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনও তথ্য জানেন, তাহলে অবিলম্বে পুলিশ বা ৯৮০৪১৪৮৮৭৮ অথবা ৯৮০৪১৪৮৮৭৭ নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগ করুন। তবে এখনও পর্যন্ত তাঁর কোনও সন্ধান মেলেনি।

পরিবারের সদস্য ধ্রুবজ্যোতি সেনের দাবি, দময়ন্তী একজন দক্ষ রাইফেল শুটার। সম্প্রতি জাতীয় দলে ট্রায়াল দেওয়ার সুযোগ পেয়েছিল সে। প্রতিদিন ভোরে অনুশীলনের জন্য তাকে তাড়াতাড়ি উঠতে হতো। সেই কারণে বুধবার রাতেও সে দ্রুত ঘুমিয়ে পড়েছিল। পরিবারের দাবি, বাড়িতেও তার সাথে কোনও অশান্তি বা সমস্যার ঘটনা ঘটেনি। তাই হঠাৎ কীভাবে ও কেনো সে নিখোঁজ হয়ে গেল, তা নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের সদস্যরা। পাশাপাশি নিখোঁজ হওয়ার সময় দময়ন্তীর মোবাইল ফোনও তাঁর সঙ্গে ছিল বলে পরিবার জানিয়েছে। তা সত্ত্বেও এখনও পর্যন্ত তাঁর অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি। ঘটনার পর থেকে পরিবার, প্রতিবেশী এবং তাঁর সতীর্থদের মধ্যে ক্রমশ বাড়ছে উদ্বেগ।

আরও পড়ুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

আরও পড়ুন